সংবাদ

সখিপুরে লুপাস নেফ্রাইটিসে স্কুলছাত্রীর মৃত্যু

প্রতিনিধি,সখিপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি,সখিপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০১:৪২ পিএম

সখিপুরে লুপাস নেফ্রাইটিসে স্কুলছাত্রীর মৃত্যু
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের সখিপুরে লুপাস নেফ্রাইটিসে (এসএলই) আক্রান্ত হয়ে সাদিয়া নামে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাদিয়া সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাসারচালা গ্রামের প্রবাসী বাদশা মিয়ার মেয়ে। সে উপজেলার মহানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, সাদিয়া দীর্ঘদিন ধরে লুপাস নেফ্রাইটিস রোগে ভুগছিল। রোগের তীব্রতা বাড়তে থাকায় একসময় তার বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যায়। মেয়ের অসুস্থতার খবর পেয়ে বাবা বাদশা মিয়া প্রবাসের কর্মস্থল ছেড়ে দেশে ফিরে আসেন। সাধ্যমতো বিভিন্ন স্থানে মেয়ের চিকিৎসা করিয়েছেন তিনি। সম্প্রতি অবস্থার অবনতি হলে সাদিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

যে বয়সে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা আর হাসি-আনন্দে সময় কাটানোর কথা ছিল, সেই বয়সেই এক কঠিন রোগের সঙ্গে লড়াই করে জীবন দিতে হলো শিশু সাদিয়াকে। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সাদিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরাও।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

সখিপুরে লুপাস নেফ্রাইটিসে স্কুলছাত্রীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখিপুরে লুপাস নেফ্রাইটিসে (এসএলই) আক্রান্ত হয়ে সাদিয়া নামে ১০ বছর বয়সী এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) রাত তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাদিয়া সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাসারচালা গ্রামের প্রবাসী বাদশা মিয়ার মেয়ে। সে উপজেলার মহানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, সাদিয়া দীর্ঘদিন ধরে লুপাস নেফ্রাইটিস রোগে ভুগছিল। রোগের তীব্রতা বাড়তে থাকায় একসময় তার বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে যায়। মেয়ের অসুস্থতার খবর পেয়ে বাবা বাদশা মিয়া প্রবাসের কর্মস্থল ছেড়ে দেশে ফিরে আসেন। সাধ্যমতো বিভিন্ন স্থানে মেয়ের চিকিৎসা করিয়েছেন তিনি। সম্প্রতি অবস্থার অবনতি হলে সাদিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তার মৃত্যু হয়।

যে বয়সে সহপাঠীদের সঙ্গে খেলাধুলা আর হাসি-আনন্দে সময় কাটানোর কথা ছিল, সেই বয়সেই এক কঠিন রোগের সঙ্গে লড়াই করে জীবন দিতে হলো শিশু সাদিয়াকে। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সাদিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরাও।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত