সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) ফান্ড থেকে ‘প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে’ অনুদান দেওয়া হয়েছে। আগামী ২ থেকে ৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ২৩তম আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে (আইজেএসও) অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে আর্থিক সহায়তা দিতে এ অনুদান দেওয়া হয়।
বুলগেরিয়ায় আয়োজিত হতে যাওয়া এ অলিম্পিয়াডে বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এটি ভূমিকা রাখবে।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের হাতে অনুদানের চেক তুলে দেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের পরিদর্শক প্রধান (আইজিপি) মো. আলী হোসেন ফকির। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াড বিশ্বের বিভিন্ন দেশের স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক জ্ঞান, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শনের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতা। এ ধরনের প্রতিযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং তাদের মেধা ও সম্ভাবনার বিকাশে প্রয়োজনীয় সহায়তা প্রদান জাতীয় পর্যায়ে বিজ্ঞানচর্চাকে উৎসাহিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এ উদ্যোগের অংশীজন হতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে নিজেদের যোগ্যতা তুলে ধরার সুযোগ করে দিতে প্রাতিষ্ঠানিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মের জ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও বৈজ্ঞানিক দক্ষতা বিকাশে এ ধরনের উদ্যোগ ইতিবাচক অবদান রাখবে।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক শামিম সুলতানা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগে কমিউনিটি ব্যাংককে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ পরিদর্শক (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলাম এবং অতিরিক্ত ডিআইজি আহম্মদ মুঈদ।
উল্লেখ্য, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের মাধ্যমে শিক্ষা, বিজ্ঞানচর্চা, মেধা বিকাশ ও জনকল্যাণমূলক উদ্যোগে অবদান রাখতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রতিশ্রুতিবদ্ধ। তরুণ প্রজন্মের সম্ভাবনাকে বিকশিত করা এবং দেশের ভবিষ্যৎ নির্মাণে সহায়ক উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে ব্যাংকটি তাদের দায়িত্বশীল প্রাতিষ্ঠানিক ভূমিকা অব্যাহত রেখেছে।

সোমবার, ১২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন