সংবাদ

রিয়াদ বিমানবন্দরে নিহত ও আহত বাংলাদেশির পরিচয়

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ এএম

রিয়াদ বিমানবন্দরে নিহত ও আহত বাংলাদেশির পরিচয়
ছবি : সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত এবং ২৪ জন আহত হয়েছেন। একই সঙ্গে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় বিমানবন্দরে প্রায় ৫০০ বাংলাদেশি যাত্রী আটকা পড়েন। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রিয়াদে বাংলাদেশ দূতাবাস সূত্রে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহত দুই প্রবাসীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন—বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের মো. শাহেদ আহম্মদ (যিনি ছুটি শেষে রিয়াদ হয়ে জেদ্দায় কর্মস্থলে ফিরছিলেন) এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের মো. নাসরুল্লাহ বদরপুরি (যিনি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি গিয়ে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন)।

দূতাবাসের তথ্য অনুযায়ী, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন স্থানীয়ভাবে কর্মরত প্রবাসী এবং ১৩ জন ওমরাহ ভিসায় দেশটিতে গিয়েছিলেন। তাদের মধ্যে গুরুতর আহত তিনজনকে কিং আবদুল্লাহ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। বাকি আহতরা রিয়াদের ন্যাশনাল গার্ড, মেডিকেল হাসপাতাল, প্রিন্স সুলতান মিলিটারি ও সুলাইমান আল হাবিবসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে হামলার পর ফ্লাইট বাতিলের কারণে বিমানবন্দরে আটকেপড়া প্রায় ৫০০ বাংলাদেশির আবাসন, খাবার ও বিকল্প যাতায়াতের ব্যবস্থা করেছে বাংলাদেশ দূতাবাস। এর মধ্যে টার্মিনালে আটকেপড়া যাত্রীদের হোটেল ও বিশ্ববিদ্যালয়ে আবাসন প্রদান, ওমরাহযাত্রীদের বিশেষ বাসে জেদ্দায় প্রেরণ এবং বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের দাম্মাম বিমানবন্দর দিয়ে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আহতদের চিকিৎসাসেবা এবং আটকেপড়া যাত্রীদের সহায়তায় দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক তৎপর রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে নিহত ও আহত বাংলাদেশির পরিচয়

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত