সংবাদ

সুনামগঞ্জে প্রায় ৪ হাজার কেজি ভারতীয় ফুচকাসহ কাভার্ডভ্যান জব্দ

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৪:০০ পিএম

সুনামগঞ্জে প্রায় ৪ হাজার কেজি ভারতীয় ফুচকাসহ কাভার্ডভ্যান জব্দ
ছবি : সংবাদ

সুনামগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও একটি কাভার্ডভ্যানসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে জেলার বিশ্বম্ভরপুর থানাধীন পলাশ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও বিশ্বম্ভরপুর থানা পুলিশ যৌথভাবে এই বিশেষ অভিযান চালায়। অভিযানে বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কের পলাশ বাজার এলাকা থেকে ১১০টি প্লাস্টিকের বস্তায় মোট ৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়। প্রতিটি বস্তায় আনুমানিক ৩৫ কেজি করে ফুচকা ছিল। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

এই ঘটনায় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফরিদপুর সদর উপজেলার আরিফ শেখ (৩৪) ও জিহাদ ফাকির (৩৪) নামের দুজনকে আটক করেছে পুলিশ। আটক আরিফ শেখ পশ্চিম গোয়ালচামাত এলাকার বাসিন্দা এবং জিহাদ ফাকির একই উপজেলার বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেন ডিবির উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) খাদেমুল ইসলাম। তাদের সঙ্গে কনস্টেবল ফরিদ মিয়া, দীপক মুন্ডা ও মোশারফ হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়।

বিশ্বম্ভরপুর থানা পুলিশ জানায়, ভারত থেকে অবৈধ পথে আনা এসব পণ্য পরিবহনের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

সুনামগঞ্জে প্রায় ৪ হাজার কেজি ভারতীয় ফুচকাসহ কাভার্ডভ্যান জব্দ

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

সুনামগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা ও একটি কাভার্ডভ্যানসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোরে জেলার বিশ্বম্ভরপুর থানাধীন পলাশ বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও বিশ্বম্ভরপুর থানা পুলিশ যৌথভাবে এই বিশেষ অভিযান চালায়। অভিযানে বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কের পলাশ বাজার এলাকা থেকে ১১০টি প্লাস্টিকের বস্তায় মোট ৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়। প্রতিটি বস্তায় আনুমানিক ৩৫ কেজি করে ফুচকা ছিল। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানও জব্দ করা হয়।

এই ঘটনায় পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ফরিদপুর সদর উপজেলার আরিফ শেখ (৩৪) ও জিহাদ ফাকির (৩৪) নামের দুজনকে আটক করেছে পুলিশ। আটক আরিফ শেখ পশ্চিম গোয়ালচামাত এলাকার বাসিন্দা এবং জিহাদ ফাকির একই উপজেলার বাসিন্দা।

অভিযানে নেতৃত্ব দেন ডিবির উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) খাদেমুল ইসলাম। তাদের সঙ্গে কনস্টেবল ফরিদ মিয়া, দীপক মুন্ডা ও মোশারফ হোসেনসহ পুলিশের একটি দল অংশ নেয়।

বিশ্বম্ভরপুর থানা পুলিশ জানায়, ভারত থেকে অবৈধ পথে আনা এসব পণ্য পরিবহনের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা করার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত