সংবাদ

রংপুরে লায়ন্স ক্লাবে হামলা-ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
নিজস্ব বার্তা পরিবেশক, রংপুর
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পিএম

রংপুরে লায়ন্স ক্লাবে হামলা-ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন। ছবি : সংবাদ

গত শনিবার বিকেলে রংপুর লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল কার্যালয়ে দখল, পাল্টা দখল, পাল্টাপাল্টি তালা ভেঙে নতুন তালা ঝুলানো এবং হামলা চালিয়ে ৩ নিরাপত্তা কর্মীকে পিটিয়ে আহত করার ঘটনায় সোমবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে পক্ষগুলো। সেই সঙ্গে হামলার ঘটনায় রংপুর জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুল আলম নাজুকে দায়ী করা হয়েছে। অপরদিকে যুবদল নেতা নাজু নিজেকে লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের পরিচালক দাবি করে ঘটনাস্থলে যাওয়ার কথা পরোক্ষভাবে স্বীকার করলেও ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর আরকে রোড এলাকায় একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের প্রেসিডেন্ট মনজিদ মুরাদ লাভলুসহ পরিচালকেরা অভিযোগ করেন, শনিবার বিকেলে ৪০ থেকে ৫০ জনের একটি দল লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের প্রধান গেট দিয়ে ভেতরে প্রবেশ করে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম তলায় ক্লাব কার্যালয়ে জোর করে প্রবেশের চেষ্টা করে। এ সময় নিরাপত্তারক্ষীরা বাধা দিলে তারা ৩ নিরাপত্তারক্ষীকে পিটিয়ে আহত করেন। এরপর ক্লাব কার্যালয়ে গিয়ে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন এবং নতুন তালা ঝুলিয়ে দেন।

এ সময় লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থী প্রাণভয়ে ছোটাছুটি করতে গিয়ে আহত হয় এবং তারা স্কুলে ভীতিকর ও অরাজক পরিস্থিতির সৃষ্টি করে। এই ঘটনার সময় যুবদল নেতা নাজমুল আলম নাজুকে বহিরাগতদের সঙ্গে দেখা গেছে বলে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, তণ্ডব চালকদের সবার কর্মকাণ্ডের সিসিটিভি ফুটেজ রয়েছে, যা প্রশাসনকে দেওয়া হয়েছে এবং এ বিষয়ে কোতোয়ালি মেট্রো থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

বিষয়টি নিয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে দ্রুত মামলা গ্রহণ করে সিসি ফুটেজ দেখে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাবের আইডি হ্যাক করে একটি অবৈধ কমিটি তৈরি করা হয়েছে এবং ওই ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে তাঁরা বলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক স্বনামধন্য প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানে তণ্ডব চালানোর বিচার তাঁরা অবশ্যই চান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক শরিফুল ইসলাম বাবু ও এনামুল হক সোহেল।

অন্যদিকে, বেলা তিনটার দিকে রংপুর সার্কিট হাউসের কাছে পাল্টা সংবাদ সম্মেলন করেন অপর অংশের প্রেসিডেন্ট দাবিদার ফরিদ আহাম্মেদ। এ সময় যুবদল নেতা নাজমুল আলম নাজু নিজেকে লায়ন্স ক্লাবের চলতি বর্ষের পরিচালক দাবি করে ঘটনার সময় উপস্থিত ছিলেন বলে জানান। তাঁরা লায়ন্স ক্লাবের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে যুবদল নেতা নাজমুল আলম নাজু বলেন, তিনি যুবদলের জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি হলেও তার সামাজিক দায়বদ্ধতা রয়েছে। নিজেকে চেম্বার অব কমার্সের পরিচালকসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কুমার চ্যাটার্জি বলেন, পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

রংপুরে লায়ন্স ক্লাবে হামলা-ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত