সংবাদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, মোটরসাইকেল আরোহী নিহত
ছবি : সংবাদ

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। সকালে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর অজ্ঞাতনামা একটি গাড়ির চাপায় ফারদিন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় মিঠু (২২) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া বিকেলে একই এক্সপ্রেসওয়েতে আরেকটি দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। জানা যায়, একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে স্বাধীন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মোটরসাইকেলের আরোহীরা সড়কে ছিটকে পড়েন। এ সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ফারদিন (পিতা মিলন, দেউলভোগ, শ্রীনগর) ও মিঠুকে (বাঁশপট্টি, শ্রীনগর) শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে ঢাকায় নেওয়ার পথে ফারদিন মারা যান।

এদিকে, একই দিন বিকেল ৫টা ৫৫ মিনিটে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে ছনবাড়ী এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্যমতে, বেপরোয়া গতির কারণে স্টার এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে টাইলসবোঝাই একটি ধীরগতির ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী সামান্য আহত হন। পরে যাত্রীরা নিরাপদে অন্য গাড়িতে করে গন্তব্যের উদ্দেশে রওনা হন। ফায়ার সার্ভিসের দ্রুত উদ্ধার কার্যক্রমের ফলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায়।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত