সংবাদ

ঝোড়ো হাওয়ার পূর্বাভাসে দিল্লিতে রেড অ্যালার্ট জারি

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পিএম

ঝোড়ো হাওয়ার পূর্বাভাসে দিল্লিতে রেড অ্যালার্ট জারি
ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত এবং তীব্র ঝোড়ো হাওয়ার আশঙ্কায় 'রেড অ্যালার্ট' জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর (আইএমডি)। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অঞ্চলটিতে ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টি এবং ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৬টায় ভারতীয় আবহাওয়া দপ্তর এ সতর্কবার্তা জারি করে বলে জানিয়েছে বার্তা সংস্থা হিন্দুস্তান টাইমস।

বৃষ্টির প্রভাবে রাজধানী দিল্লির পাশাপাশি সংলগ্ন নয়ডা, গুরুগ্রাম ও গাজিয়াবাদেও স্থবিরতা দেখা দিয়েছে। সকালে দিল্লির করোলবাগের ঝান্ডেওয়ালা মন্দির এলাকা সহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। ব্যস্ত সময়ে রাজপথে জলজট তৈরি হওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তবে এই বৈরী আবহাওয়া খুব বেশি সময় স্থায়ী হবে না বলে আশ্বস্ত করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানায়, আগামী ছয় দিন দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকলেও বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা কম। এ সময় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১২ অক্টোবর ২০২৬

ঝোড়ো হাওয়ার পূর্বাভাসে দিল্লিতে রেড অ্যালার্ট জারি

প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৬

featured Image

ভারতের রাজধানী নয়াদিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত এবং তীব্র ঝোড়ো হাওয়ার আশঙ্কায় 'রেড অ্যালার্ট' জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর (আইএমডি)। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অঞ্চলটিতে ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টি এবং ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৬টায় ভারতীয় আবহাওয়া দপ্তর এ সতর্কবার্তা জারি করে বলে জানিয়েছে বার্তা সংস্থা হিন্দুস্তান টাইমস।

বৃষ্টির প্রভাবে রাজধানী দিল্লির পাশাপাশি সংলগ্ন নয়ডা, গুরুগ্রাম ও গাজিয়াবাদেও স্থবিরতা দেখা দিয়েছে। সকালে দিল্লির করোলবাগের ঝান্ডেওয়ালা মন্দির এলাকা সহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিতে তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়। ব্যস্ত সময়ে রাজপথে জলজট তৈরি হওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তবে এই বৈরী আবহাওয়া খুব বেশি সময় স্থায়ী হবে না বলে আশ্বস্ত করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানায়, আগামী ছয় দিন দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকলেও বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা কম। এ সময় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত