সংবাদ

সখীপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)
প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)
প্রকাশ: ৪ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পিএম

সখীপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত
ছবি : সংবাদ

টাঙ্গাইলের সখীপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সখীপুর-গোড়াই সড়কের তক্তারচাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল উপজেলার হাতীবান্ধা উত্তর পাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। সে রতনপুর খোশবাহার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে তিন শিক্ষার্থী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেলের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে হাতীবান্ধা কাশেম বাজার এলাকার রুবেলের ছেলে মাহী ও একই এলাকার ইউপি সদস্য ইয়ানুর। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। গুরুতর আহত আরও দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ করার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সখীপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলছাত্র নিহত

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

টাঙ্গাইলের সখীপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোজাম্মেল (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সখীপুর-গোড়াই সড়কের তক্তারচাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল উপজেলার হাতীবান্ধা উত্তর পাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। সে রতনপুর খোশবাহার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে তিন শিক্ষার্থী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেলের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে হাতীবান্ধা কাশেম বাজার এলাকার রুবেলের ছেলে মাহী ও একই এলাকার ইউপি সদস্য ইয়ানুর। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। গুরুতর আহত আরও দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ করার চেষ্টা চলছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত