রাজবাড়ী শহরের বড় বাজারে পুলিশ সদস্যদের উপস্থিতিতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগেসোমবার দিবাগত রাতে ভুক্তভোগী জাকিয়া সুলতানা বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে রাজবাড়ী সদর থানায় মামলা করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–রাজবাড়ী পৌরসভার ধুঞ্চি এলাকার আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), মো. রুবেল হোসেন (১৯) ও মো. হেলাল উদ্দিন (৩৮)। আজ দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, জাকিয়া সুলতানা বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটে ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন। তার প্রতিষ্ঠানের এক সাবেক কর্মীর সঙ্গে বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধের জেরে গত ২৩ আগস্ট তকে হুমকি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় গত শনিবার (২৯ আগস্ট) দুপুরে বড় বাজারে পুলিশের উপস্থিতিতেই তার ওপর হামলার ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যরা জাকিয়া সুলতানাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে এক যুবক এসে তাকে লাথি মারেন। এরপর আরও কয়েকজন যুবক এগিয়ে এসে তাকে এলোপাতাড়ি মারধর করেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। অনেকে জাকিয়া সুলতানাকে ‘ম্যাজিস্ট্রেট’ কিংবা ‘ভোক্তা অধিকারের কর্মকর্তা’ হিসেবে পরিচয় দিলেও পুলিশ জানিয়েছে, তিনি একজন পোশাক কারখানার উদ্যোক্তা।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, নারী উদ্যোক্তাকে মারধরের ঘটনায় মামলা হওয়ার পর তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
\

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন