সারাদেশে ডাকাতি, খুন, নারী নির্যাতন ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আগের তুলনায় উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠকে এ সন্তুষ্টি ব্যক্ত করা হয়। কমিটির সভাপতি জয়নুল আবেদীন সভায় সভাপতিত্ব করেন।
বৈঠকে রাজধানী ঢাকাসহ সারাদেশে সম্প্রতি সংঘটিত অপরাধ প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলেন কমিটির সদস্য মো. নূরুল ইসলাম। এর জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ আইনশৃঙ্খলা বাহিনীর গৃহীত নানা কৌশল ও অর্জিত অগ্রগতি তুলে ধরেন।
সভায় ২০২৫ এবং ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসের অপরাধের তুলনামূলক চিত্র এবং দুটি বছরেরই তৃতীয় কোয়ার্টারের (জুলাই-সেপ্টেম্বর) বিশদ পরিসংখ্যান উপস্থাপন করা হয়। উপাত্ত পর্যালোচনা করে দেখা যায়, খুন, ডাকাতি, ধর্ষণ, দাঙ্গা, অপহরণ, চুরি, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার এবং মাদক নিয়ন্ত্রণসহ নানা ক্ষেত্রে দেশের নিরাপত্তা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নত ও সুসংহত হয়েছে।
এ ছাড়া সভায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধ দমনে নেওয়া বিশেষ উদ্যোগ নিয়ে আলোচনা হয়। সাইবার অপরাধ নিয়ন্ত্রণে পৃথক সাইবার পুলিশ ইউনিট গঠন এবং অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী প্রযুক্তি ব্যবহারের জোর সুপারিশ করে সংসদীয় কমিটি।
বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. মনোয়ার হোসেন, শিরীন সুলতানা, মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন