বাংলাদেশ রেলওয়ের জন্য ভারত থেকে ২০০টি ব্রডগেজ (বিজি) যাত্রীবাহী কোচ সংগ্রহ প্রকল্পের আওতায় প্রথম চালানের ১৮টি কোচ নিয়ে একটি রেক দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে এসে পৌঁছেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ২টা ৩৭ মিনিটে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে ভারতীয় রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর শুভজিৎ ঘোষের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল যাত্রীবাহী কোচের বহর নিয়ে পৌঁছায়। এ সময় বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার (ডিএমই) রবিউল ইসলাম ভারতীয় প্রতিনিধিদলকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় বাংলাদেশ রেলওয়ের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেলওয়ের ডিএমই রবিউল ইসলাম সাংবাদিকদের জানান, সব প্রক্রিয়া সম্পন্ন করে গত ১২ অক্টোবর দিবাগত রাত সোয়া ১২টার দিকে ভারতের পাঞ্জাবের কাপুরথালায় অবস্থিত রেল কোচ ফ্যাক্টরি (হুসাইনপুর) থেকে রেকটি দর্শনা সীমান্তের উদ্দেশে যাত্রা শুরু করে। ভারতের রাইটস লিমিটেডের সরবরাহ করা প্রথম চালানের ১৮টি ব্রডগেজ কোচ শুক্রবার (১৬ অক্টোবর) বেলা দুইটা ৩৭ মিনিটে দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। কাস্টমসসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে আগামী ১৮ অক্টোবরের মধ্যে দর্শনা বন্দর থেকে কোচগুলো খালাস করা হতে পারে।
তিনি আরও জানান, খালাস কার্যক্রম শেষ হলে কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় পাঠানো হবে। সেখানে কোচগুলোর ডি-প্রসেসিং, কমিশনিং ও ট্রায়াল রান সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সংখ্যক ক্রু, লোকোমোটিভ, টুলভ্যান ও অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম প্রস্তুত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে কোচগুলো নির্ধারিত গন্তব্যে যুক্ত হবে। রেলওয়ের বহরে নতুন এসব আধুনিক কোচ যুক্ত হলে যাত্রীদের যাতায়াত আরও আরামদায়ক ও নিরাপদ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন