মুন্সিগঞ্জ সদর উপজেলার চর-কেওয়ার ইউনিয়নের টরকি গ্রামে মুন্না মৃধা নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর শুক্রবার (১৬ অক্টোবর) ভোরে নিজ বাড়ির সামনে থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন স্বজনরা। পরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন জানান, নিহত মুন্না মাদক বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন। মাদক কারবারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, ঘটনার আসল রহস্য উদ্ঘাটন এবং এ হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের কাজ করছে পুলিশ।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন