বিদেশের মাটিতে বাংলাদেশি কোনো ব্যাটারের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি আগেই নিজের করে নিয়েছিলেন। এবার সেই সীমানা ছাড়িয়ে অনন্য এক ইতিহাসে নাম লেখালেন তাওহীদ হৃদয়।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে চার দিনের লাল বলের ম্যাচে তিনি ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর পর অপরাজিত ৩৫০ রানের এক মহাকাব্যিক ইনিংস উপহার দিয়েছেন।
পচেফস্ট্রমে স্বাগতিকদের ৫১২ রানের পাহাড়সম জবাবে ৮ উইকেটে ৬৭৬ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ ‘এ’ দল। হৃদয়ের এই অনবদ্য ব্যাটিংয়ের ওপর ভর করে প্রথম ইনিংসেই ১৬৪ রানের মূল্যবান লিড বাগিয়ে নেয় সফরকারীরা।
বিদেশের মাটিতে প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই কোনো বাংলাদেশি ব্যাটারের প্রথম ট্রিপল সেঞ্চুরি। দেশ ও দেশের বাইরে মিলিয়ে দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে ৩ শত রানের মাইলফলক স্পর্শ করতে পেরেছিলেন মাত্র দুজন। সেই তালিকায় রাকিবুল হাসান ও বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালের পাশে এবার তৃতীয় বাংলাদেশি হিসেবে যুক্ত হলেন হৃদয়। কেবল ট্রিপল সেঞ্চুরিতেই থেমে থাকেননি তিনি; সর্বোচ্চ রানের দিক থেকেও সবাইকে ছাড়িয়ে চূড়ায় পৌঁছে গেছেন এই ডানহাতি ব্যাটার।
দেশ কিংবা বিদেশ, যেকোনো কন্ডিশনে প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই এখন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সর্বকালের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। হৃদয় ভেঙে দিয়েছেন তামিম ইকবালের দীর্ঘদিনের রেকর্ডটি। ২০২০ সালে মিরপুরে অনুষ্ঠিত এক ম্যাচে ইস্ট জোনের হয়ে সেন্ট্রাল জোনের বিপক্ষে অপরাজিত ৩৩৪ রানের ইনিংস খেলে আগের রেকর্ডটি গড়েছিলেন তামিম।
আর ২০০৭ সালে ফতুল্লায় জাতীয় ক্রিকেট লিগে বরিশাল ও সিলেটের মধ্যকার ম্যাচে অপরাজিত ৩১৩ রান করে দেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করেছিলেন রকিবুল হাসান। এখন পর্যন্ত বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে ট্রিপল সেঞ্চুরি সংগৃহীত হয়েছে মাত্র তিনটি, যার মধ্যে সবচেয়ে উজ্জ্বল ও শীর্ষে এখন তাওহীদ হৃদয়ের ৩৫০ রানের ইনিংসটি।

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন