সংবাদ

বিরোধী দলের সহযোগিতা নেওয়ার যোগ্যতা সরকারের নেই: ডা. শফিকুর রহমান

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পিএম

বিরোধী দলের সহযোগিতা নেওয়ার যোগ্যতা সরকারের নেই: ডা. শফিকুর রহমান
ছবি : সংগৃহীত

বর্তমান সরকার বিরোধী দলের সহযোগিতা নিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং তাদের সেই যোগ্যতাও নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, সরকার পৃথক শপথ নেওয়ার কথা বলে জাতির সঙ্গে প্রবঞ্চনার সূচনা করেছে এবং একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে দেশকে আবারও পুরোনো ধারায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে।

রোববার (১৮ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এবি পার্টি আয়োজিত ‘জুলাই সনদের ১ বছর: প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন ছিল দেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরির জন্য। কিন্তু সরকার বর্তমানে সরকারি কর্ম কমিশন (পিএসসি)-সহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করছে। পিএসসি কোনো মন্ত্রীর পারিবারিক ব্যবসা নয় উল্লেখ করে তিনি বলেন, দলীয় লোকজনকে গুরুত্বপূর্ণ সরকারি পদে বসানোর চেষ্টা চলছে। এমনকি বিরোধী দলের এমপিদের বাদ দিয়ে শুধু সরকারি দলের আসনগুলোতে বিশেষ বরাদ্দ দিয়ে রাজনৈতিক বৈষম্য তৈরি করা হচ্ছে।

গণভোট ও জুলাই সনদের বিষয়ে আলোকপাত করে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিএনপি বদলে গেলেও আমরা নিজেদের কথা থেকে সরব না। জুলাই সনদ ও গণভোটের রায় আদায় না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমাদের বিভিন্ন লোভ-লালসা দেখানো হলেও তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করা হয়েছে।’

জাতীয় তহবিলের অর্থ নিয়ে বৈষম্যমূলক বক্তব্যকে ‘রাষ্ট্রীয় অপরাধ’ হিসেবে আখ্যা দিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, দেশের ১৮ কোটি মানুষের অধিকার রক্ষায় বিরোধী দলের সংসদ সদস্যরা রাজপথে পাহারাদারের ভূমিকা পালন করবেন। যেকোনো অন্যায়ের বিরুদ্ধে হিমালয় পর্বতের মতো অটল থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

বিরোধী দলের সহযোগিতা নেওয়ার যোগ্যতা সরকারের নেই: ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত