কক্সবাজারের উখিয়ার ইনানী পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ‘টুপটুপ’ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনেরই নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের ৬ সদস্য ছাড়াও শিক্ষার্থী ও শিক্ষক রয়েছেন। হৃদয়বিদারক এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাতটার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসংলগ্ন ইট ও কাঠ দিয়ে তৈরি তিনতলা রিসোর্টটিতে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। সকালে অধিকাংশ পর্যটক ঘুমিয়ে থাকায় কক্ষের ভেতরে আটকা পড়েন। আগুনে কাঠ ও ইটের তৈরি পুরো রিসোর্টটি প্রায় ছাই হয়ে গেছে।
নিহত ১০ জন হলেন–জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লায়লা জাহান নাবিলা (২৭), ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মেলিতা মেহেজাবিন আলভী (২৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাফিস তেহামী, ইসরাত জাহান মালিহা (৩০), নাফিসতা মীম (২৭), ফারিয়া কবির (৩৩), শিশু ফায়িজান আহম্মেদ (৫), সাভারের ‘স্বপ্ন বিলাস স্কুল’-এর শিক্ষক নাসরিন আক্তার মুক্তা (২৯), জিহাদ হাওলাদার ও তারিকুল ইসলাম।
আহত ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন–মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন সাদী (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিসোর্টের রান্নাঘরের দিক থেকে বিকট শব্দের পর মুহূর্তেই আগুন পুরো স্থাপনায় ছড়িয়ে পড়ে। উখিয়া থানা-পুলিশ ও কক্সবাজার ফায়ার সার্ভিস সদস্যরা জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
/

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন