সংবাদ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: ভালভ জটিলতায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পিছিয়ে

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ এএম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: ভালভ জটিলতায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পিছিয়ে

​রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে পাইলট-অপারেটেড রিলিফ ভালভ জটিলতার কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্ধারিত সময় পিছিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সরকার পরিচালনার ১৮০ দিনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নানা কার্যক্রম ও অর্জন তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
​সংবাদ সম্মেলনে ভালভ জটিলতার বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, "বিষয়টি না লুকিয়ে বলতে চাই, এই ভালভ কেন কাজ করছে না তা খতিয়ে দেখতে রাশিয়া থেকে একটি বিশেষজ্ঞ দল আসছে। যেখানে সমস্যা আছে, সেখানেই সমাধান হবে। প্রয়োজন হলে ইউনিট-২-এর ভালভ ইউনিট-১-এ রিপ্লেস করবো অথবা তাদের সম্ভাব্য কম সময়ে সেটি ঠিক করতে বলবো।"
মন্ত্রী জানান, গত ২৮ এপ্রিল প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের আগে প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হয় এবং পরিকল্পনা ছিল চার থেকে ছয় মাসের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করার। কয়েকটি ধাপের মধ্যে ‘বি’ স্টেজ শেষ হলেও দুটি সেফটি ভালভে সমস্যা দেখা দেওয়ায় পরবর্তী ‘সি’ স্টেজে যাওয়া সম্ভব হচ্ছে না।
​সংবাদ সম্মেলনে সাবমেরিন কেবলের কনসোর্টিয়াম লাইসেন্স ও ব্যান্ডউইথ সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করেন, মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ছাড়া আলাদাভাবে লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর যৌথভাবে কনসোর্টিয়াম গঠনের সুযোগ নেই।
তিনি বলেন, "আমি শুনেছি যে এই ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলোকে ইন্ডিভিজুয়াল লাইসেন্স দেওয়া হয়েছিল। তারা নিজেদের যে কনসোর্টিয়ামটা করেছে, উইদাউট দ্য পারমিশন অব দ্য মিনিস্ট্রি... মানে, আপনাকে কি ইন্ডিভিজুয়াল পারমিশন দেওয়া হয়েছে? কিন্তু সেখানে আপনারা তিনজনে মিলে একটা কোম্পানি করে সাবমেরিন কেবল বা লাইনটা নিয়ে এলেন— এটা তো নিয়মনীতি বহির্ভূত।"
​এ ছাড়া মোবাইল ইন্টারনেটের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা গ্রাহকদের ব্যবহারের সুযোগ দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, "কোনো ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা আরও এক থেকে দুই দিন ব্যবহার করার সুযোগ দেওয়া যায় কি না, তা নিয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে কীভাবে ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।"
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং আইসিটি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূঞা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: ভালভ জটিলতায় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ পিছিয়ে

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত