সংবাদ

রোয়াংছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

সোহেল কান্তি নাথ, বান্দরবান
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পিএম

রোয়াংছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
ছবি : সংবাদ

দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বান্দরবানের রোয়াংছড়িতে বিনামূল্যে এক চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১৮ অক্টোবর) সকালে বান্দরবান সদর সেনা জোনের উদ্যোগে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই ক্যাম্পের মাধ্যমে স্থানীয় পাহাড়ি অধিবাসীদের চোখের বিভিন্ন রোগ পরীক্ষা, ছানি শনাক্তকরণ, ডায়াবেটিস পরীক্ষা, অভিজ্ঞ সেনা চিকিৎসকের পরামর্শ প্রদান এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এতে রোয়াংছড়ি ও আশপাশের দুর্গম পাহাড় থেকে আসা বিভিন্ন বয়সী প্রায় ৬ শতাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের ফলে দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনা খরচে উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এমন সুবিধা পেয়ে চিকিৎসা নিতে আসা স্থানীয় পাহাড়ি বাসিন্দারা গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিষয়ে বান্দরবান সদর সেনা জোনের জোন কমান্ডার বলেন, ‘দুর্গম পাহাড়ি এলাকার অনেক মানুষ চোখের সমস্যানহ নানা জটিল রোগে ভুগলেও আর্থিক অসচ্ছলতা ও ভৌগোলিক যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। এসব মানুষের কাছে সরাসরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সেনাবাহিনীর এই ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রোয়াংছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বান্দরবানের রোয়াংছড়িতে বিনামূল্যে এক চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার (১৮ অক্টোবর) সকালে বান্দরবান সদর সেনা জোনের উদ্যোগে রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই ক্যাম্পের মাধ্যমে স্থানীয় পাহাড়ি অধিবাসীদের চোখের বিভিন্ন রোগ পরীক্ষা, ছানি শনাক্তকরণ, ডায়াবেটিস পরীক্ষা, অভিজ্ঞ সেনা চিকিৎসকের পরামর্শ প্রদান এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এতে রোয়াংছড়ি ও আশপাশের দুর্গম পাহাড় থেকে আসা বিভিন্ন বয়সী প্রায় ৬ শতাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের ফলে দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনা খরচে উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এমন সুবিধা পেয়ে চিকিৎসা নিতে আসা স্থানীয় পাহাড়ি বাসিন্দারা গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিষয়ে বান্দরবান সদর সেনা জোনের জোন কমান্ডার বলেন, ‘দুর্গম পাহাড়ি এলাকার অনেক মানুষ চোখের সমস্যানহ নানা জটিল রোগে ভুগলেও আর্থিক অসচ্ছলতা ও ভৌগোলিক যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। এসব মানুষের কাছে সরাসরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। সেনাবাহিনীর এই ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত