সংবাদ

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণের, আহত দুই

প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রতিনিধি, চুনারুঘাট (হবিগঞ্জ)
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০১:২৫ পিএম

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণের, আহত দুই
ছবি : সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে চা-বাগান ঘুরে বাড়ি ফেরার পথে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে ফাহিম চৌধুরী (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় তার সঙ্গে থাকা অপর দুই বন্ধু গুরুতর আহত হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম চৌধুরী চুনারুঘাট উপজেলার বিলপাড় গ্রামের রাসেল মিয়ার ছেলে। আহত তরুণেরা হলেন একই এলাকার দুধপাতিল গ্রামের মাহি (১৯) ও বিলপাড় গ্রামের শুভ (২২)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার রাতে তিন বন্ধু মিলে আমু চা-বাগানে ঘুরতে যান। আড্ডা ও ঘোরাঘুরি শেষে রাত ১২টার দিকে একটিমাত্র মোটরসাইকেলে চড়ে তারা বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঘনশ্যামপুর এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যানটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় এবং তিন বন্ধু ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাহিম চৌধুরীকে মৃত ঘোষণা করেন। অপর দুই বন্ধু মাহি ও শুভর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়।

এদিকে গভীর রাতে চা-বাগানসংলগ্ন সড়কগুলোতে কিশোর ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো ও রেসিং নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, প্রায়ই গভীর রাত পর্যন্ত একদল তরুণ লাইসেন্স ও হেলমেট ছাড়াই এসব সড়কে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালান। নজরদারি না থাকায় মাঝেমধ্যেই এমন দুর্ঘটনা ঘটছে এবং তাজা প্রাণ ঝরে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণের, আহত দুই

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত