সংবাদ

জাতি-ধর্ম-বর্ণের বিভেদ হতে দেব না : এলজিআরডি মন্ত্রী


প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রতিনিধি, পলাশ (নরসিংদী)
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০২:১১ পিএম

জাতি-ধর্ম-বর্ণের বিভেদ হতে দেব না : এলজিআরডি মন্ত্রী
মতবিনিময় শেষে উৎসব উদযাপনের জন্য স্থানীয় পূজা কমিটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন মঈন খান। ছবি : সংবাদ

দেশে জাতি, ধর্ম ও বর্ণের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হতে দেওয়া হবে না উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, “আমরা সবাই বাংলাদেশি। এই বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ নিয়েই আমাদের ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।”

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) রাতে নরসিংদীর পলাশ উপজেলার পলাশ বাজার সর্বজনীন দুর্গা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

মতবিনিময় সভায় এলজিআরডি মন্ত্রী বলেন, অন্যায়, অনিয়ম ও দুঃশাসন দূর করতেই পৃথিবীতে দেবী দুর্গার আগমন ঘটেছিল। দুর্গোৎসবের সেই শিক্ষাকে ধারণ করে সমাজ থেকে সব ধরনের অন্যায় ও বৈষম্য দূর করে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বসবাসের পরিবেশ গড়ে তুলতে হবে।

এর আগে মন্ত্রী পলাশ বাজার মণ্ডপে পৌঁছালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাকে উলুধ্বনি, ফুল ছিটানো ও করতালির মাধ্যমে উষ্ণ সংবর্ধনা জানান।

আলোচনা সভা শেষে মন্ত্রী শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে স্থানীয় মন্দির কমিটির হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬


জাতি-ধর্ম-বর্ণের বিভেদ হতে দেব না : এলজিআরডি মন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

দেশে জাতি, ধর্ম ও বর্ণের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হতে দেওয়া হবে না উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, “আমরা সবাই বাংলাদেশি। এই বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ নিয়েই আমাদের ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।”

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রোববার (১৮ অক্টোবর) রাতে নরসিংদীর পলাশ উপজেলার পলাশ বাজার সর্বজনীন দুর্গা মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

মতবিনিময় সভায় এলজিআরডি মন্ত্রী বলেন, অন্যায়, অনিয়ম ও দুঃশাসন দূর করতেই পৃথিবীতে দেবী দুর্গার আগমন ঘটেছিল। দুর্গোৎসবের সেই শিক্ষাকে ধারণ করে সমাজ থেকে সব ধরনের অন্যায় ও বৈষম্য দূর করে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বসবাসের পরিবেশ গড়ে তুলতে হবে।

এর আগে মন্ত্রী পলাশ বাজার মণ্ডপে পৌঁছালে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাকে উলুধ্বনি, ফুল ছিটানো ও করতালির মাধ্যমে উষ্ণ সংবর্ধনা জানান।

আলোচনা সভা শেষে মন্ত্রী শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে স্থানীয় মন্দির কমিটির হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন। অনুষ্ঠানে পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত