সংবাদ

অভিমানে বিষপান, সাত দিন পর হার মানলেন তামিম

প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রতিনিধি, শেরপুর (বগুড়া)
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ এএম

অভিমানে বিষপান, সাত দিন পর হার মানলেন তামিম
ছবি : সংবাদ

বগুড়ার শেরপুরে দাম্পত্য কলহ ও স্ত্রীর দেওয়া তালাকের ক্ষোভ সইতে না পেরে তামিমে (১৯) নামের এক নববিবাহিত তরুণ বিষপানে আত্মহত্যা করেছেন। টানা এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত তামিম শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি বগুড়া শাহ সুলতান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মাঝিরা এলাকার এক তরুণীর সঙ্গে তামিমের বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে স্ত্রী তাকে তালাক দেন। এতে তামিম মানসিকভাবে ভেঙে পড়েন। গত ২৬ আগস্ট রাত সাড়ে সাতটার দিকে নিজ ঘরের দরজা বন্ধ করে ঘাস মারার বিষ পান করেন তিনি। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে সাত দিন মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

অভিমানে বিষপান, সাত দিন পর হার মানলেন তামিম

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বগুড়ার শেরপুরে দাম্পত্য কলহ ও স্ত্রীর দেওয়া তালাকের ক্ষোভ সইতে না পেরে তামিমে (১৯) নামের এক নববিবাহিত তরুণ বিষপানে আত্মহত্যা করেছেন। টানা এক সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত তামিম শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ফুলতলা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। তিনি বগুড়া শাহ সুলতান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে মাঝিরা এলাকার এক তরুণীর সঙ্গে তামিমের বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে স্ত্রী তাকে তালাক দেন। এতে তামিম মানসিকভাবে ভেঙে পড়েন। গত ২৬ আগস্ট রাত সাড়ে সাতটার দিকে নিজ ঘরের দরজা বন্ধ করে ঘাস মারার বিষ পান করেন তিনি। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে সাত দিন মৃত্যুর সঙ্গে লড়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত