সংবাদ

দুপুরের মধ্যে দেশের যে ১২ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ এএম

দুপুরের মধ্যে দেশের যে ১২ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা
ছ‌বি: সংগৃ‌হিত

আজ শুক্রবার দুপুরের মধ্যে দেশের ১২টি অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই সময়ে এসব এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়ার এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
​যেসব অঞ্চলে এই ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলো হলো: রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার।
৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া দপ্তর এই তথ্যের বিষয়টি নিশ্চিত করেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

দুপুরের মধ্যে দেশের যে ১২ অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আজ শুক্রবার দুপুরের মধ্যে দেশের ১২টি অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই সময়ে এসব এলাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়ার এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
​যেসব অঞ্চলে এই ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেগুলো হলো: রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার।
৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া দপ্তর এই তথ্যের বিষয়টি নিশ্চিত করেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত