ভারতের ভিসার আবেদনকারীদের দালালদের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানানো হয়।
বার্তায় বলা হয়, বিভিন্ন দালাল ‘নিশ্চিত ভিসা’, ‘দ্রুত প্রক্রিয়াকরণ’ ও ‘নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট’-এর মতো প্রলোভন দেখিয়ে ভিসাপ্রত্যাশীদের প্রতারিত করার চেষ্টা করছে। এসব মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করলে আবেদনকারীদের অর্থের পাশাপাশি ভিসা আবেদন ও গুরুত্বপূর্ণ সময় নষ্ট হতে পারে।
হাইকমিশন ভিসাপ্রত্যাশীদের কোনো অননুমোদিত এজেন্ট বা ব্যক্তির কাছে টাকা, প্রয়োজনীয় কাগজপত্র কিংবা ব্যক্তিগত তথ্য না দেওয়ার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে ভারতের ট্রানজিট ভিসার জন্য আবেদনকারীদের নির্ধারিত সরকারি ভিসা প্রক্রিয়া অনুসরণ করে সরাসরি আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
ভারতীয় হাইকমিশনের এই সতর্কবার্তা বাংলাদেশিদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ সম্প্রতি ভিসা সংক্রান্ত প্রতারণার ঘটনা বাড়ছে। ভিসা আবেদনের জন্য কোনো মধ্যস্বত্বভোগী বা এজেন্টের আশ্রয় না নিয়ে সরাসরি হাইকমিশনের অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।

বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন