সংবাদ

মাদকে বাধা দেওয়ায় ববি শিক্ষার্থীর ওপর হামলা


প্রতিনিধি, বরিশাল
প্রতিনিধি, বরিশাল
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:১৪ পিএম

মাদকে বাধা দেওয়ায় ববি শিক্ষার্থীর ওপর হামলা
ছবি : সংবাদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মী তাইজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভিসি কল্যাণ ট্রাস্ট ভবন এলাকায় এই মারামারির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা মাহমুদুল হকসহ কয়েকজন দেখতে পান যে ছাত্রলীগ কর্মী তাইজুল ইসলাম ও তার সহযোগীরা প্রকাশ্য স্থানে বসে মাদক সেবন করছেন। এ সময় তারা এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ববি শিক্ষার্থীদের ওপর হামলা চালান অভিযুক্ত ব্যক্তিরা।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের কুয়াকাটা-ঢাকা মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রায় বিশ মিনিট সড়ক অবরোধ থাকার পর প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

এ ঘটনায় ববি শিক্ষার্থী মিজানুর রহমান বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, “মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে মাদকের বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ এখনো আসেনি। গভীর রাতে বরিশাল শহরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ কর্মী তাইজুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। সকালে ত'কে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।'

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬


মাদকে বাধা দেওয়ায় ববি শিক্ষার্থীর ওপর হামলা

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের মাদক সেবনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মী তাইজুল ইসলাম তাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভিসি কল্যাণ ট্রাস্ট ভবন এলাকায় এই মারামারির ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সোমবার রাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শাখা ছাত্রদল নেতা মাহমুদুল হকসহ কয়েকজন দেখতে পান যে ছাত্রলীগ কর্মী তাইজুল ইসলাম ও তার সহযোগীরা প্রকাশ্য স্থানে বসে মাদক সেবন করছেন। এ সময় তারা এর প্রতিবাদ করলে ক্ষিপ্ত হয়ে ববি শিক্ষার্থীদের ওপর হামলা চালান অভিযুক্ত ব্যক্তিরা।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের কুয়াকাটা-ঢাকা মহাসড়ক অবরোধ করেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রায় বিশ মিনিট সড়ক অবরোধ থাকার পর প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

এ ঘটনায় ববি শিক্ষার্থী মিজানুর রহমান বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, “মারামারির ঘটনায় থানায় মামলা হয়েছে। তবে মাদকের বিষয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ এখনো আসেনি। গভীর রাতে বরিশাল শহরে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি ছাত্রলীগ কর্মী তাইজুল ইসলামকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। সকালে ত'কে আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।'


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত