জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ে ১১ দল আজ রাজপথে নেমেছে। কোনো ধরনের চাঁদাবাজি ও দুর্নীতি বরদাশত করা হবে না।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ৬ দফা দাবিতে এই লংমার্চের আয়োজন করা হয়।
সমাবেশে ডা. শফিকুর রহমান বলেন, ‘জনগণের অধিকার আজ লুণ্ঠিত। দেশে গ্যাস নেই, পানি নেই–এসব নিয়ে কথা বলা যাচ্ছে না। প্রতিবাদ করায় সিফাত নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দ্রুত মুক্তি না দিলে পরিস্থিতি ওলটপালট হয়ে যেতে পারে।’
লংমার্চে বাধা দেওয়ার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়, ১৮ কোটি মানুষের পক্ষে রাস্তায় নেমেছি। গন্তব্যের পথে কোনো বাধা এলে লড়াই হবে। আমরা অধিকার আদায় করেই ঘরে ফিরব।’
সকাল ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই সমাবেশে সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখে লংমার্চের যাত্রা শুরু হয়। পথিমধ্যে নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার পদুয়ার বাজার, ফেনীর মহীপাল ও মীরসরাইতে পথসভা অনুষ্ঠিত হবে। সবশেষে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হবে।
/

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন