সংবাদ

জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখিয়ে দিই : জামায়াত আমির

প্রতিনিধি, চট্টগ্রাম
প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পিএম

জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখিয়ে দিই : জামায়াত আমির
ছবি : সংবাদ

‘জান্নাতের টিকিট বিক্রি’ করার অভিযোগ সম্পূর্ণ নাকচ করে দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা মানুষকে জান্নাতে যাওয়ার পথ দেখিয়ে দিই।”

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১টা ২৫ মিনিটে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর সাবেক সাথী ও সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে অতীতে জামায়াত নেতাকর্মীদের ওপর চলা জুলুম-নির্যাতন ও মামলার কথা স্মরণ করে ডা. শফিকুর রহমান বলেন, ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর সাথী-সদস্যদের আমৃত্যু সংগঠনের কর্মী হিসেবে কাজ করে যেতে হবে। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশজুড়ে পরিবর্তনের সূচনা হলেও তা এখনো যথাযথ স্বীকৃতি পায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

গত নির্বাচনের ফলাফল প্রসঙ্গে জামায়াত আমির জানান, নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষ থাকলেও দেশের বৃহত্তর স্বার্থে তারা তা মেনে নিয়েছেন। তবে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এর অর্থ এই নয় যে ভবিষ্যতেও একই ধরনের পরিস্থিতি মেনে নেওয়া হবে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ নুরুল আমিনসহ সংগঠনের বিভিন্ন স্তরের প্রায় আড়াই হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, সম্মেলন শেষে দুপুর ১টা ২০ মিনিটে ডা. শফিকুর রহমান নগরের হোটেল পেনিনসুলায় যান। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম শেষে চাকসু নেতৃত্বের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সফরসূচি অনুযায়ী বিকেল ৪টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে তার চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

জান্নাতের টিকিট বিক্রি করি না, পথ দেখিয়ে দিই : জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত