সংবাদ

স্বামীর পদত্যাগে লুথার কিং-কে স্মরণ করলেন ইশরাকের স্ত্রী


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:১২ পিএম

স্বামীর পদত্যাগে লুথার কিং-কে স্মরণ করলেন ইশরাকের স্ত্রী
ইশরাক হোসেনের স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান

সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান ‘ক্ষমতা’ নিয়ে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উদ্ধৃতি দিয়ে পোস্ট করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই উদ্ধৃতিটি পোস্ট করেন। পোস্টে ইংরেজিতে লেখা হয়, ‘Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change.’

এর বাংলা অর্থ, ‘যথাযথভাবে বুঝলে ক্ষমতা হলো লক্ষ্য অর্জনের শক্তি। এটি সেই শক্তি, যা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার জন্য প্রয়োজন।’

১৯৬৭ সালের ১৬ আগস্ট জর্জিয়ার আটলান্টায় ‘সাউদার্ন ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্সে’ এই ভাষণ দেন মার্টিন লুথার কিং জুনিয়র। ‘হোয়ার ডু উই গো ফ্রম হিয়ার?’ শিরোনামের ওই ভাষণের অডিও অনুলিপি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে।

এর আগে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

তিনি জানান, তার কারণে বিএনপি বা সরকার যাতে বিব্রত না হয় এবং প্রধানমন্ত্রীর কাজ আড়ালে পড়ে না যায়, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬


স্বামীর পদত্যাগে লুথার কিং-কে স্মরণ করলেন ইশরাকের স্ত্রী

প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬

featured Image

সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান ‘ক্ষমতা’ নিয়ে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উদ্ধৃতি দিয়ে পোস্ট করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই উদ্ধৃতিটি পোস্ট করেন। পোস্টে ইংরেজিতে লেখা হয়, ‘Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change.’

এর বাংলা অর্থ, ‘যথাযথভাবে বুঝলে ক্ষমতা হলো লক্ষ্য অর্জনের শক্তি। এটি সেই শক্তি, যা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার জন্য প্রয়োজন।’

১৯৬৭ সালের ১৬ আগস্ট জর্জিয়ার আটলান্টায় ‘সাউদার্ন ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্সে’ এই ভাষণ দেন মার্টিন লুথার কিং জুনিয়র। ‘হোয়ার ডু উই গো ফ্রম হিয়ার?’ শিরোনামের ওই ভাষণের অডিও অনুলিপি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত আছে।

এর আগে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

তিনি জানান, তার কারণে বিএনপি বা সরকার যাতে বিব্রত না হয় এবং প্রধানমন্ত্রীর কাজ আড়ালে পড়ে না যায়, সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত