সংবাদ

বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ এএম

বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

সরকার ১১ দলীয় ঐক্যের লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়ার চেষ্টা করলে ৬ দফার দাবি এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, যত বাধা-বিপত্তিই আসুক, এই লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবেই।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ৬ দফা দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘নতুন করে দেশে স্বৈরাচার প্রতিষ্ঠার পথ বন্ধ করে দিতেই ১১ দলের এই লংমার্চ। যারা চাঁদাবাজি করছে এবং গণভোটের রায় নিয়ে প্রতারণা করেছে, এই কর্মসূচি তাদের বিরুদ্ধে।’ জনগণের অধিকার আদায়ে দল-মত নির্বিশেষে সবাইকে এই লংমার্চে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অলি) আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা।

সমাবেশ শেষে লংমার্চের বহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। পথে নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার পদুয়ার বাজার, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মাধ্যমে এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

\ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সরকার ১১ দলীয় ঐক্যের লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়ার চেষ্টা করলে ৬ দফার দাবি এক দফায় পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, যত বাধা-বিপত্তিই আসুক, এই লংমার্চ চট্টগ্রামে পৌঁছাবেই।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ ৬ দফা দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, ‘নতুন করে দেশে স্বৈরাচার প্রতিষ্ঠার পথ বন্ধ করে দিতেই ১১ দলের এই লংমার্চ। যারা চাঁদাবাজি করছে এবং গণভোটের রায় নিয়ে প্রতারণা করেছে, এই কর্মসূচি তাদের বিরুদ্ধে।’ জনগণের অধিকার আদায়ে দল-মত নির্বিশেষে সবাইকে এই লংমার্চে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এলডিপি প্রেসিডেন্ট ড. কর্নেল (অলি) আহমদ বীর বিক্রম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ জোটের শীর্ষ নেতারা।

সমাবেশ শেষে লংমার্চের বহর চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। পথে নারায়ণগঞ্জের কাঁচপুর, কুমিল্লার পদুয়ার বাজার, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভার মাধ্যমে এই কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

\ 


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত