সংবাদ

১০ দিন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েও জীবিত ফিরলেন বৃদ্ধা


সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম

১০ দিন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েও জীবিত ফিরলেন বৃদ্ধা
১০ দিন ধ্বংসস্তূপের নিচে আটকা থাকার পর উদ্ধার হওয়া চন্ডিকা কুমারী শ্রেষ্ঠা। ছবি : সংগৃহীত

নেপালের নুয়াকোটে এক অবিশ্বাস্য ও অলৌকিক উদ্ধারের ঘটনা ঘটেছে। ভয়াবহ পাহাড়ি ঢলে আসা ধ্বংসস্তূপের নিচে টানা ১০ দিন আটকে থাকার পর ৬৪ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করেছে দেশটির সশস্ত্র পুলিশ বাহিনী (এপিএফ)। শনিবার (৫ সেপ্টেম্বর) বিদুর পৌরসভার বেত্রাবতী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ওই নারীর নাম চন্ডিকা কুমারী শ্রেষ্ঠা। পুলিশ জানিয়েছে, ১১ দিন আগে ভোটেকোশি নদীর উপচে পড়া পানি ও কাদার স্রোতে বেত্রাবতীর একটি চারতলা বাড়ি পুরোপুরি চাপা পড়ে যায়। চন্ডিকা সেই বাড়ির ওপরের তলায় আটকা পড়েছিলেন। সশস্ত্র পুলিশের পরিদর্শক সুমন কুমার বিকে-এর নেতৃত্বে ৯ সদস্যের একটি বিশেষ দল আজ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারের পরপরই তাকে হেলিকপ্টারে করে ত্রিশূলীর নেপালি সেনাবাহিনীর মৈথিলি ব্যারাকে নেওয়া হয়েছে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাঁকে দ্রুত কাঠমান্ডুতে স্থানান্তরিত করা হবে।

সম্প্রতি নেপালে হওয়া এই ভয়াবহ বন্যায় কয়েক হাজার মানুষ নিখোঁজ হয়েছেন এবং ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতির মধ্যে ১০ দিন পর কাউকে জীবিত উদ্ধারের ঘটনা উদ্ধারকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

\

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬


১০ দিন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েও জীবিত ফিরলেন বৃদ্ধা

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নেপালের নুয়াকোটে এক অবিশ্বাস্য ও অলৌকিক উদ্ধারের ঘটনা ঘটেছে। ভয়াবহ পাহাড়ি ঢলে আসা ধ্বংসস্তূপের নিচে টানা ১০ দিন আটকে থাকার পর ৬৪ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করেছে দেশটির সশস্ত্র পুলিশ বাহিনী (এপিএফ)। শনিবার (৫ সেপ্টেম্বর) বিদুর পৌরসভার বেত্রাবতী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ওই নারীর নাম চন্ডিকা কুমারী শ্রেষ্ঠা। পুলিশ জানিয়েছে, ১১ দিন আগে ভোটেকোশি নদীর উপচে পড়া পানি ও কাদার স্রোতে বেত্রাবতীর একটি চারতলা বাড়ি পুরোপুরি চাপা পড়ে যায়। চন্ডিকা সেই বাড়ির ওপরের তলায় আটকা পড়েছিলেন। সশস্ত্র পুলিশের পরিদর্শক সুমন কুমার বিকে-এর নেতৃত্বে ৯ সদস্যের একটি বিশেষ দল আজ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারের পরপরই তাকে হেলিকপ্টারে করে ত্রিশূলীর নেপালি সেনাবাহিনীর মৈথিলি ব্যারাকে নেওয়া হয়েছে। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। নেপালের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, উন্নত চিকিৎসার প্রয়োজন হলে তাঁকে দ্রুত কাঠমান্ডুতে স্থানান্তরিত করা হবে।

সম্প্রতি নেপালে হওয়া এই ভয়াবহ বন্যায় কয়েক হাজার মানুষ নিখোঁজ হয়েছেন এবং ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। এমন পরিস্থিতির মধ্যে ১০ দিন পর কাউকে জীবিত উদ্ধারের ঘটনা উদ্ধারকর্মীদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট

\


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত