স্মার্টওয়াচের বাজারে নতুন কয়েকটি মডেল নিয়ে এসেছে হুয়াওয়ে। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আইএফএ ২০২৬ প্রযুক্তি প্রদর্শনীতে প্রতিষ্ঠানটি উন্মোচন করেছে ওয়াচ ৬, ওয়াচ ৬ প্রো, ওয়াচ জিটি ৭ এবং ওয়াচ জিটি ৭ প্রো-এর আন্তর্জাতিক সংস্করণ। নতুন ঘড়িগুলোতে স্বাস্থ্য পর্যবেক্ষণের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যায়াম বিশ্লেষণ, অঙ্গভঙ্গির মাধ্যমে নিয়ন্ত্রণ এবং উন্নত সেন্সর প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
হুয়াওয়ে ওয়াচ ৬ সিরিজে
ভিন্ন আকারের দুটি মডেল রাখা হয়েছে। ওয়াচ ৬ পাওয়া যাবে ৪২ ও ৪৬ মিলিমিটার আকারে।
মডেল ও সংস্করণভেদে এতে অ্যালুমিনিয়াম অ্যালয় এবং স্টেইনলেস স্টিলের কেস ব্যবহার
করা হয়েছে।
অন্যদিকে ওয়াচ ৬ প্রো
সিরিজে রয়েছে ৪৩ ও ৪৬ মিলিমিটারের সংস্করণ। এতে সিরামিক ও টাইটানিয়াম কেসের বিকল্প
রাখা হয়েছে। দুই সিরিজের ঘড়িতেই রোটেটিং ক্রাউন ও সাইড বাটন রয়েছে।
পানিতে ব্যবহারের
ক্ষেত্রে ৫এটিএম রেটিংয়ের পাশাপাশি ধুলা ও পানির বিরুদ্ধে সুরক্ষায় আইপি৬৯ রেটিংও
দেওয়া হয়েছে। ওয়াচ ৬-এর ৪২ মিলিমিটার সংস্করণে রয়েছে ১.৩৮ ইঞ্চির অ্যামোলেড
ডিসপ্লে। এর রেজোলিউশন ৪৬৬×৪৬৬ পিক্সেল এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৩ হাজার ৫০০ নিটস।
স্বাস্থ্য ও শরীরের
বিভিন্ন তথ্য পরিমাপের জন্য নতুন ঘড়িগুলোতে একাধিক সেন্সর ব্যবহার করেছে হুয়াওয়ে।
এর মধ্যে রয়েছে এক্স-ট্যাপ সেন্সর, অপটিক্যাল হার্ট রেট সেন্সর, ইসিজি এবং শরীরের
তাপমাত্রা পরিমাপের সুবিধা।
এ ছাড়া
অ্যাক্সেলেরোমিটার, জাইরোস্কোপ, কম্পাস, ব্যারোমিটার, পরিবেষ্টিত আলোর সেন্সর ও
গভীরতা পরিমাপের সেন্সরও থাকছে। ফলে দৈনন্দিন স্বাস্থ্য ও শরীরচর্চার বিভিন্ন তথ্য
একসঙ্গে পর্যবেক্ষণ করা যাবে।
নতুন সিরিজের অন্যতম
গুরুত্বপূর্ণ সংযোজন এআইভিত্তিক ওয়ার্কআউট বিশ্লেষণ। ব্যবহারকারীর ব্যায়ামের
পারফরম্যান্স বিশ্লেষণের পাশাপাশি শরীরচর্চার পর পুনরুদ্ধারের অবস্থা সম্পর্কেও
তথ্য দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
ঘড়ি নিয়ন্ত্রণেও এসেছে
নতুনত্ব। কব্জি নাড়ানোর মতো নির্দিষ্ট অঙ্গভঙ্গির মাধ্যমে কিছু কাজ সম্পন্ন করা
যাবে। ফলে সব সময় স্ক্রিনে স্পর্শ না করেও নির্দিষ্ট ফাংশন নিয়ন্ত্রণের সুযোগ
থাকছে।
ব্যাটারি সাশ্রয়ী মোড
ব্যবহার করলে ৪২ ও ৪৩ মিলিমিটারের সংস্করণগুলোতে সর্বোচ্চ সাত দিন পর্যন্ত ব্যাকআপ
পাওয়া যেতে পারে বলে জানিয়েছে হুয়াওয়ে। ৪৬ মিলিমিটারের মডেলগুলোতে এই সময় বেড়ে
সর্বোচ্চ ১১ দিন পর্যন্ত হতে পারে।
নতুন স্মার্টওয়াচগুলো
অ্যান্ড্রয়েড ও আইফোন—দুই ধরনের স্মার্টফোনের সঙ্গেই ব্যবহার করা যাবে।
আন্তর্জাতিক বাজারে
হুয়াওয়ে ওয়াচ ৬-এর দাম শুরু হয়েছে ৩৯৯ পাউন্ড থেকে। আর ওয়াচ ৬ প্রো-এর প্রাথমিক
দাম নির্ধারণ করা হয়েছে ৫৯৯ পাউন্ড।
নতুন মডেলগুলোর মাধ্যমে স্বাস্থ্য
পর্যবেক্ষণ, শরীরচর্চার তথ্য বিশ্লেষণ এবং স্মার্টওয়াচ নিয়ন্ত্রণে এআই ও নতুন
প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর দিকেই গুরুত্ব দিয়েছে হুয়াওয়ে।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন