সংবাদ

স্মার্টফোনের চার্জিং পোর্ট ভালো রাখতে যা করবেন

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৫২ পিএম

স্মার্টফোনের চার্জিং পোর্ট ভালো রাখতে যা করবেন

স্মার্টফোন চার্জ করা কিংবা কম্পিউটারের সঙ্গে তথ্য আদান-প্রদান - নানা কাজে ব্যবহৃত হয় ইউএসবি টাইপ-সি পোর্ট। কিন্তু ব্যবহারের সময় কিছু অসতর্কতা এই পোর্টের ভেতরের সংযোগকারী অংশের ক্ষতি করতে পারে। এর ফলে ফোনে চার্জ হতে দেরি হওয়া, চার্জিং সংযোগ বারবার বিচ্ছিন্ন হয়ে যাওয়া কিংবা কেবল ঠিকমতো না বসার মতো সমস্যা দেখা দেয়।

এ ধরনের ঝামেলা এড়াতে চার্জিং পোর্ট ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি অভ্যাস পরিবর্তন করা জরুরি। বিশেষ করে কেবল লাগানো, পোর্ট পরিষ্কার করা এবং ফোন চার্জ দেওয়ার সময় সতর্ক থাকা প্রয়োজন।

পোর্টের ক্ষতি করতে পারে যে অভ্যাস

চার্জিং পোর্টে ধুলা জমতে দেওয়া

ফোন পকেট বা ব্যাগে রাখার সময় ধুলার কণা ও কাপড়ের আঁশ চার্জিং পোর্টে ঢুকে জমতে পারে। এতে কেবল ঠিকমতো না বসা, সংযোগ দুর্বল হওয়া কিংবা চার্জিং বারবার বন্ধ হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।

পোর্ট পরিষ্কার রাখার পাশাপাশি পরিষ্কারের সময়ও সতর্ক থাকতে হবে। পিন, সুচ বা অন্য কোনো ধারালো ধাতব বস্তু দিয়ে ভেতরের ময়লা বের করার চেষ্টা করবেন না। এতে সংযোগকারী অংশ নষ্ট হতে পারে। ময়লা শক্ত হয়ে আটকে থাকলে প্রশিক্ষিত প্রযুক্তিবিদের সাহায্য নেওয়া ভালো।

চার্জের সময় কেবলে চাপ দেওয়া

ফোন চার্জে রেখে ব্যবহার করলেই পোর্ট নষ্ট হয়ে যায়, এমন নয়। তবে ফোন বারবার নড়াচড়া করা, কেবল টেনে ধরা কিংবা কানেক্টরের ওপর চাপ পড়ার মতো পরিস্থিতিতে পোর্ট ও কেবলের সংযোগস্থল ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশেষ করে কেবল অতিরিক্ত বাঁকিয়ে রাখা বা ফোনের ওজন দিয়ে চাপা দিলে ঝুঁকি বাড়তে পারে। তাই চার্জ দেওয়ার সময় কেবল এমনভাবে রাখুন, যাতে এতে টান না পড়ে। চার্জার খোলার সময় তার ধরে না টেনে কানেক্টরের অংশ ধরে আলতোভাবে খুলুন।

কেবল জোর করে ঢোকানোর চেষ্টা

ইউএসবি টাইপ-সি কেবল দুই দিক থেকেই ফোনে সংযুক্ত করা যায়। তারপরও কেবল সহজে পোর্টে না ঢুকলে জোর প্রয়োগ করা উচিত নয়। অতিরিক্ত চাপের কারণে পোর্টের ভেতরের সংযোগকারী অংশ কিংবা কেবলের কানেক্টর ক্ষতিগ্রস্ত হতে পারে।

এমন পরিস্থিতিতে কেবলটি খুলে সঠিকভাবে মিলিয়ে আবার লাগান। তাতেও কাজ না হলে অন্য একটি উপযুক্ত কেবল দিয়ে পরীক্ষা করুন। সমস্যা থেকে গেলে পোর্ট পরীক্ষা করানো প্রয়োজন।

ভেজা পোর্টে চার্জার লাগানো

বৃষ্টির পানি, ঘাম কিংবা অন্য কোনো তরলের কারণে ফোনের চার্জিং পোর্ট ভিজে যেতে পারে। এ অবস্থায় চার্জার লাগালে শর্ট সার্কিট, ক্ষয় বা পোর্টের স্থায়ী ক্ষতির আশঙ্কা থাকে।

ফোনে আর্দ্রতা শনাক্ত হওয়ার সতর্কবার্তা এলে তা উপেক্ষা করবেন না। চার্জার খুলে রেখে প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী পোর্ট শুকাতে দিন। হেয়ার ড্রায়ারের গরম বাতাস ব্যবহার করা, পোর্টে তুলা বা অন্য কোনো বস্তু ঢোকানো কিংবা জোর করে চার্জ দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকুন।

পোর্ট শুকানোর পরও সতর্কবার্তা থাকলে সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন:

চার্জিং পোর্ট ভালো রাখার সহজ উপায়

  • টাইপ-সি পোর্টের কার্যকারিতা বজায় রাখতে কয়েকটি বিষয় মনে রাখা জরুরি।
  • উপযুক্ত ও ভালো মানের চার্জিং কেবল ব্যবহার করুন।
  • কেবল খোলার সময় তার ধরে টান দেবেন না।
  • ফোনের চার্জিং পোর্ট ধুলাবালি ও আর্দ্রতা থেকে সুরক্ষিত রাখুন।
  • পোর্টে ময়লা জমলে ধারালো বস্তু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করবেন না।
  • পোর্টে ক্ষয় বা দৃশ্যমান ক্ষতি থাকলে নিজে মেরামত না করে বিশেষজ্ঞের সাহায্য নিন।

চার্জ না হলেই পোর্টের সমস্যা নয়

স্মার্টফোনে চার্জ না হওয়ার পেছনে শুধু চার্জিং পোর্টের ত্রুটিই দায়ী নয়। চার্জার, কেবল, ব্যাটারি কিংবা সফটওয়্যারের সমস্যাও এর কারণ হতে পারে। তাই চার্জিংয়ে সমস্যা দেখা দিলে সম্ভাব্য কারণগুলো যাচাই করুন। প্রয়োজন হলে অনুমোদিত সার্ভিস সেন্টারে ফোন পরীক্ষা করান।

সামান্য সতর্কতা ও সঠিক ব্যবহারের অভ্যাস চার্জিং পোর্টের অপ্রয়োজনীয় ক্ষতি এড়াতে সাহায্য করতে পারে

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

স্মার্টফোনের চার্জিং পোর্ট ভালো রাখতে যা করবেন

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত