বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বোলিং কোচের দায়িত্ব পাচ্ছেন জাতীয় দলের সাবেক সফল বাঁহাতি পেসার সৈয়দ রাসেল।
কিছুদিন
আগে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) খুলনা বিভাগের কোচিং প্যানেল থেকে বাদ পড়ার
পর তাকে নিয়ে ক্রিকেটপাড়ায়
নানা আলোচনা শুরু হয়েছিল। ঠিক
তার পরপরই তাকে এইচপির গুরুত্বপূর্ণ
এই দায়িত্বে নিয়ে আসার সিদ্ধান্ত
নিয়েছে বিসিবি। এইচপির একটি নির্ভরযোগ্য সূত্র
এই তথ্য নিশ্চিত করেছে।
খেলোয়াড়ি
জীবনের ইতি টানার পর
থেকেই কোচিং পেশার সঙ্গে যুক্ত রয়েছেন সৈয়দ রাসেল। ২০১০
সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলা রাসেল, জাতীয় দলের জার্সিতে তিন
ফরম্যাট মিলিয়ে তিনি মোট ৬৬টি
ম্যাচ খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে ঢাকা প্রিমিয়ার লিগ
(ডিপিএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এবং
এনসিএলের মতো টুর্নামেন্টে বিভিন্ন
দলের হয়ে কাজ করার
দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার।
গত কয়েক বছর ধরে
তিনি খুলনা বিভাগের সহকারী কোচ হিসেবে দায়িত্ব
পালন করে আসছিলেন। আসন্ন
জাতীয় ক্রিকেট লিগের আসরে খুলনার কোচিং
প্যানেলে তার নাম না
থাকায় নতুন এই পদের
পথ উন্মুক্ত হয়।
এইচপির
সূত্র জানিয়েছে, এইচপির মূল বোলিং কোচ
তালহা জুবায়ের বর্তমানে জাতীয় দলের সঙ্গে ব্যস্ত
সময় পার করছেন। এই
শূন্যতা পূরণের জন্যই মূলত সৈয়দ রাসেলকে
বেছে নেওয়া হয়েছে।
ওই সূত্র আরও জানিয়েছে, তালহা
ভাই জাতীয় দল থেকে ফিরলে
রাসেলকে চলে যেতে হবে,
তবে তার পারফরম্যান্স ভালো
হলে বোর্ডে থেকে যাওয়ার সুযোগও
রাখা হচ্ছে। মূলত বোর্ড চায়
দেশের সাবেক ক্রিকেটাররা কোচিংয়ে নিজেদের প্রমাণ করার সুযোগ পাক
এবং ধাপে ধাপে অভিজ্ঞতা
অর্জন করুক।
এদিকে
বিসিবি থেকে চূড়ান্ত নিয়োগের
ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো
প্রস্তাব পাননি বলে জানিয়েছেন সৈয়দ
রাসেল। তিনি বলেন, আমি
এখনো প্রস্তাব পাইনি। তবে এটার কথা
আমিও শুনেছি। আমাকে শুধু বোর্ড থেকে
জিজ্ঞাসা করা হয়েছিল আমি
ফ্রি আছি কিনা। তখন
আমি তাদের জানিয়েছি হ্যাঁ, আমি ফ্রি আছি।

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন