সংবাদ

স্কুল বিশ্বকাপে ভারতকে ২৭–০ গোলে হারাল বেনিন

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:৪২ এএম

স্কুল বিশ্বকাপে ভারতকে ২৭–০ গোলে হারাল বেনিন

চীনে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখাচ্ছে আফ্রিকার দেশ বেনিন। টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতকে ২৭-০ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে দলটি। এর আগে প্রথম ম্যাচে কাতারকে ৭-০ গোলে হারিয়েছিল বেনিনের তরুণ ফুটবলাররা। ফলে দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ৩৪ বার বল পাঠালেও এখন পর্যন্ত একটি গোলও হজম করেনি তারা।

মঙ্গলবার (২০ অক্টোবর) চীনের সুজৌতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বেনিন। তাদের গতি, সমন্বিত আক্রমণ ও ধারাবাহিক গোলের সামনে কার্যত অসহায় হয়ে পড়ে ভারতের রক্ষণভাগ।

ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত সেই আক্রমণের ধার বজায় রেখে ২৭ গোলের বড় জয় তুলে নেয় বেনিনের ফুটবলাররা। অনূর্ধ্ব-১৮ পর্যায়ের কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় এত বড় ব্যবধানের জয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। টানা দুই জয়ে পূর্ণ ছয় পয়েন্ট অর্জন করায় গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলার আগেই শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে ‘স্কুল চিটাহস’ নামে পরিচিত দলটি।

‘বি’ গ্রুপের অন্য ম্যাচে স্বাগতিক চীন ‘টু’ দল ৬-০ গোলে হারায় কাতারকে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ১৫-০ গোলের জয় পেয়েছিল চীনের এই দল। ফলে বেনিন ও চীন ‘টু’–দুই দলেরই অর্জিত পয়েন্ট এখন সমান ছয়। তবে গোল ব্যবধানের দিক থেকে শক্ত অবস্থানে রয়েছে বেনিন। বেনিনের গোল ব্যবধান যেখানে +৩৪, সেখানে চীনের গোল ব্যবধান +২১।

অন্যদিকে টানা দুই ম্যাচে পরাজয়ের পর এখনো পয়েন্টের মুখ দেখেনি ভারত ও কাতার। গ্রুপ পর্বের শীর্ষ দুটি দল সরাসরি শেষ ষোলোয় খেলার সুযোগ পাবে। ইতিমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করে ফেলা বেনিনের সামনে এখন লক্ষ্য গ্রুপের শীর্ষস্থান ধরে রাখা।

বুধবার (২১ অক্টোবর) সুজৌতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চীন ‘টু’ দলের মুখোমুখি হবে বেনিন। গোল ব্যবধানে এগিয়ে থাকায় কেবল ড্র করতে পারলেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হবে তাদের। অন্যদিকে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে চীনকে অবশ্যই এই ম্যাচে জয় তুলে নিতে হবে।

/ 

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ২১ অক্টোবর ২০২৬

স্কুল বিশ্বকাপে ভারতকে ২৭–০ গোলে হারাল বেনিন

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত