সংবাদ

দাঁতের উন্নত চিকিৎসা প্রযুক্তি নিয়ে সিডনিতে কংগ্রেস

বাকী বিল্লাহ
বাকী বিল্লাহ
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

দাঁতের উন্নত চিকিৎসা প্রযুক্তি নিয়ে সিডনিতে কংগ্রেস
৫৬ দেশের ডেন্টাল বিশেষজ্ঞদের সম্মেলনে স্পিকার ছিলেন বাংলাদেশি

দেশের শত শত মানুষ দাঁতের নানা সমস্যায় ভুগছেন। গ্রাম-গঞ্জে এখনো হাতুড়ে ডাক্তার দিয়ে দাঁতের চিকিৎসা চলছে। আবার অনেকেই টাকার অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছেন না। দাঁতের উন্নত প্রযুক্তির চিকিৎসা নিয়ে ডেন্টাল বিশেষজ্ঞরা গবেষণা চালিয়ে যাচ্ছেন।

সম্প্রতি দাঁতের আরও উন্নত চিকিৎসা প্রযুক্তি নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ওই কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও বৈজ্ঞানিক অধিবেশনে স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন প্রখ্যাত ডেন্টাল বিশেষজ্ঞ ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।

তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) ও কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স বিভাগের চেয়ারম্যান। সিডনির কংগ্রেস থেকে দেশে ফিরে শনিবার (৫ সেপ্টেম্বর) ডা. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. মুজিবুর রহমান জানান, এই কংগ্রেসে বিশ্বের ৫৬টি দেশের ৯৯৪ জন ডেন্টাল বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন। তারা তাদের বিভিন্ন মতামত ও দাঁতের জটিল চিকিৎসা নিয়ে লিখিত মতামত তুলে ধরেন।

তিনি আঘাতপ্রাপ্ত, পড়ে যাওয়া বা ভেঙে যাওয়া দাঁত নিয়ে তার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। আঘাতপ্রাপ্ত দাঁত লাগানোর পর ১৬ বছর পর ফলোআপ করেন তিনি। আবার দুর্ঘটনার কবলে পড়া অসহায় রোগী তার কাছে এলে তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আঘাতপ্রাপ্ত দাঁতের উন্নত চিকিৎসা করে দিয়েছেন।

সেখানে বাংলাদেশের সর্বশেষ আধুনিক প্রযুক্তির বিষয় কংগ্রেসের বৈজ্ঞানিক অধিবেশনে লিখিত মতামত তুলে ধরা হয়েছে। কীভাবে ভাঙা দাঁত পুনঃস্থাপন করা হয়েছে—সে বিষয়ে বিজ্ঞানভিত্তিক তথ্য উপস্থাপন করে বাংলাদেশের পক্ষে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

তবে দাঁতের রোগে আক্রান্ত রোগীদের অভিযোগ, দেশে দাঁতের চিকিৎসা এখনো ব্যয়বহুল। মেডিকেল বিশ্ববিদ্যালয় ও সরকারি হাসপাতাল-স্বাস্থ্য কেন্দ্র ছাড়াও প্রাইভেট হাসপাতাল ও চেম্বারে দাঁতের চিকিৎসার খরচ বেশি হওয়ায় রোগীরা বিপাকে পড়েন।

অনেকেই হাতুড়ে ডাক্তার ও দাঁতের কারিগরের কাছে গিয়ে দাঁত উঠিয়ে ব্যথার ওষুধ খেয়ে দিন কাটান। দাঁতের চিকিৎসার খরচ আরও কমালে দরিদ্র রোগীরা কিছুটা হলেও উপকৃত হবেন। এ জন্য মেধাবী ও অভিজ্ঞ ডেন্টাল বিশেষজ্ঞরা এগিয়ে এলে ভালো হবে বলে মনে করেন অনেকে।

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

দাঁতের উন্নত চিকিৎসা প্রযুক্তি নিয়ে সিডনিতে কংগ্রেস

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত