সংবাদ

শরণখোলায় চুলার আগুনে বসতঘর পুড়ে ছাই

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পিএম

শরণখোলায় চুলার আগুনে বসতঘর পুড়ে ছাই
ছবি : সংবাদ

বাগেরহাটের শরণখোলা উপজেলায় চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ভাইয়ের বাড়িতে আশ্রয় নেওয়া অসহায় আলেয়া বেগমের শেষ সম্বলটুকুও হারালেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের লতিফ খানের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মাসুম খান জানান, তার চাচা লতিফ খান সপরিবারে খুলনায় বসবাস করেন। এ কারণে তার ফুফু আলেয়া বেগম ওই বাড়িতে থেকে দেখাশোনা করতেন। শনিবার  (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি রান্নাঘরের চুলায় তরকারি গরম করতে গিয়েছিলেন। অসাবধানতাবশত ওই চুলার আগুন থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পরপরই পাশের রাজু মার্কেটে থাকা লোকজন এসে তা নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে রান্নাঘর ও বসতঘরের মালামাল পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম বলেন, ভাইয়ের বাড়িতে আশ্রয় নেওয়া আলেয়া বেগম এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব। সমাজের সহৃদয় ব্যক্তিরা তাঁর পাশে দাঁড়ালে তিনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

শরণখোলায় চুলার আগুনে বসতঘর পুড়ে ছাই

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাগেরহাটের শরণখোলা উপজেলায় চুলার আগুন থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ভাইয়ের বাড়িতে আশ্রয় নেওয়া অসহায় আলেয়া বেগমের শেষ সম্বলটুকুও হারালেন। শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের লতিফ খানের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী মাসুম খান জানান, তার চাচা লতিফ খান সপরিবারে খুলনায় বসবাস করেন। এ কারণে তার ফুফু আলেয়া বেগম ওই বাড়িতে থেকে দেখাশোনা করতেন। শনিবার  (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি রান্নাঘরের চুলায় তরকারি গরম করতে গিয়েছিলেন। অসাবধানতাবশত ওই চুলার আগুন থেকেই আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পরপরই পাশের রাজু মার্কেটে থাকা লোকজন এসে তা নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে রান্নাঘর ও বসতঘরের মালামাল পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম বলেন, ভাইয়ের বাড়িতে আশ্রয় নেওয়া আলেয়া বেগম এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে এখন নিঃস্ব। সমাজের সহৃদয় ব্যক্তিরা তাঁর পাশে দাঁড়ালে তিনি আবার ঘুরে দাঁড়াতে পারবেন।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত