সংবাদ

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ২৩ নেতাকর্মী গ্রেপ্তার

প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রতিনিধি, কিশোরগঞ্জ
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পিএম

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ২৩ নেতাকর্মী গ্রেপ্তার

কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলার ১৩টি উপজেলায় এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে জেলা নবীন লীগের সভাপতি সারোয়ার হোসেন, তাড়াইল উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন কাইয়ুম এবং বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সর্বোচ্চ ৫ জন পাকুন্দিয়া উপজেলার। এছাড়া কটিয়াদীতে ৩ জন, কুলিয়ারচরে ১ জন, অষ্টগ্রামে ২ জন, ইটনায় ১ জন, তাড়াইলে ১ জন, মিঠামইনে ২ জন, সদরে ১ জন, ভৈরবে ২ জন, হোসেনপুরে ২ জন এবং বাজিতপুর, করিমগঞ্জ ও নিকলীতে ১ জন করে নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে পুলিশের এই সাঁড়াশি অভিযানের কারণে জেলাজুড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগের ২৩ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলার ১৩টি উপজেলায় এই বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে জেলা নবীন লীগের সভাপতি সারোয়ার হোসেন, তাড়াইল উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন কাইয়ুম এবং বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড ও উপজেলা পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে সর্বোচ্চ ৫ জন পাকুন্দিয়া উপজেলার। এছাড়া কটিয়াদীতে ৩ জন, কুলিয়ারচরে ১ জন, অষ্টগ্রামে ২ জন, ইটনায় ১ জন, তাড়াইলে ১ জন, মিঠামইনে ২ জন, সদরে ১ জন, ভৈরবে ২ জন, হোসেনপুরে ২ জন এবং বাজিতপুর, করিমগঞ্জ ও নিকলীতে ১ জন করে নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এদিকে পুলিশের এই সাঁড়াশি অভিযানের কারণে জেলাজুড়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত