সংবাদ

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে সাত জেলে আটক

প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রতিনিধি, শরণখোলা (বাগেরহাট)
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ এএম

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে সাত জেলে আটক
ছবি : সংবাদ

পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে সাত জেলেকে আটক করেছেন বন বিভাগের স্মার্ট টিমের সদস্যরা। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের বাদামতলা অভয়ারণ্য এলাকার একটি খাল থেকে তাদের আটক করা হয়। এ সময় দুটি নৌকা ও মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আটক জেলেদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

আটক জেলেরা হলেন আ. জলিল, জামাল গাজী, মনির গাজী, রিয়াদুল গাজী, মোশারেফ তালুকদার ও জাকির হাওলাদার। তাদের সবার বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে।

শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, নিয়মিত টহলের সময় বাদামতলা খালে মাছ ধরার সময় জেলেদের দেখতে পান তারা। খালটি অভয়ারণ্য এলাকাভুক্ত হওয়ায় সেখানে মাছ ধরা নিষিদ্ধ। তবে জেলেদের কাছে বন বিভাগের বৈধ পাস ছিল বলে জানা গেছে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বৈধ পাস থাকলেও অভয়ারণ্যে প্রবেশ ও মাছ ধরার অপরাধে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনে সব ধরনের অপরাধ ঠেকাতে বনরক্ষীদের নিয়মিত টহলের পাশাপাশি স্মার্ট টিমের টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে সাত জেলে আটক

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পূর্ব সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরার অভিযোগে সাত জেলেকে আটক করেছেন বন বিভাগের স্মার্ট টিমের সদস্যরা। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের বাদামতলা অভয়ারণ্য এলাকার একটি খাল থেকে তাদের আটক করা হয়। এ সময় দুটি নৌকা ও মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আটক জেলেদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

আটক জেলেরা হলেন আ. জলিল, জামাল গাজী, মনির গাজী, রিয়াদুল গাজী, মোশারেফ তালুকদার ও জাকির হাওলাদার। তাদের সবার বাড়ি বাগেরহাটের শরণখোলা উপজেলার বিভিন্ন গ্রামে।

শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, নিয়মিত টহলের সময় বাদামতলা খালে মাছ ধরার সময় জেলেদের দেখতে পান তারা। খালটি অভয়ারণ্য এলাকাভুক্ত হওয়ায় সেখানে মাছ ধরা নিষিদ্ধ। তবে জেলেদের কাছে বন বিভাগের বৈধ পাস ছিল বলে জানা গেছে।

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বৈধ পাস থাকলেও অভয়ারণ্যে প্রবেশ ও মাছ ধরার অপরাধে আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনে সব ধরনের অপরাধ ঠেকাতে বনরক্ষীদের নিয়মিত টহলের পাশাপাশি স্মার্ট টিমের টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত