রাজধানী ঢাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে বিভিন্ন থানায় মোট ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগ ও গোয়েন্দা শাখা (ডিবি) গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
বিভাগওয়ারি পরিসংখ্যানে দেখা গেছে, অভিযানে মিরপুর বিভাগ সর্বোচ্চ ১৬১ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া তেজগাঁও বিভাগ ৮৫ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৪৬ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, ওয়ারী বিভাগ ৩৫ জন, লালবাগ বিভাগ ৩৪ জন, রমনা বিভাগ ২৫ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) ৩ জনকে গ্রেপ্তার করে।
অভিযানকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪৩৬ পিস ইয়াবা, ৪ বোতল বিদেশি মদ, ৭টি চুরি হওয়া মোবাইল ফোন এবং নগদ ৬ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া অভিযানের সময় এক অপহৃত ভিকটিমকেও উদ্ধার করে পুলিশ।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হচ্ছে।
/

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন