সংবাদ

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক অনুদান প্রদান


সোহেল কান্তি নাথ, বান্দরবান
সোহেল কান্তি নাথ, বান্দরবান
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০১:২১ পিএম

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক অনুদান প্রদান
ছবি : সংবাদ

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে বৌদ্ধধর্মাবলম্বীদের মধ্যে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর জোন মাঠে বান্দরবান সদর জোনের জোন কমান্ডারের পক্ষে জোন উপঅধিনায়ক মেজর রাফিউর রহমান রাজীব উপস্থিত থেকে এ আর্থিক অনুদান বিতরণ করেন।

আর্থিক অনুদান বিতরণকালে তিনি বলেন, ‘পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রবারণা পূর্ণিমা ধর্মীয় সম্প্রীতির উৎসব। বৌদ্ধধর্মাবলম্বীরা যেন অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।’

সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে পাহাড়ে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে। এই ধরনের সামাজিক ও মানবিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে সেনাজোনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা সদরের বিভিন্ন বৌদ্ধবিহারের প্রতিনিধি ও স্থানীয় বৌদ্ধধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬


প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক অনুদান প্রদান

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে বৌদ্ধধর্মাবলম্বীদের মধ্যে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর জোন মাঠে বান্দরবান সদর জোনের জোন কমান্ডারের পক্ষে জোন উপঅধিনায়ক মেজর রাফিউর রহমান রাজীব উপস্থিত থেকে এ আর্থিক অনুদান বিতরণ করেন।

আর্থিক অনুদান বিতরণকালে তিনি বলেন, ‘পাহাড়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। প্রবারণা পূর্ণিমা ধর্মীয় সম্প্রীতির উৎসব। বৌদ্ধধর্মাবলম্বীরা যেন অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে প্রবারণা পূর্ণিমা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।’

সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে পাহাড়ে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে। এই ধরনের সামাজিক ও মানবিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানে সেনাজোনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা সদরের বিভিন্ন বৌদ্ধবিহারের প্রতিনিধি ও স্থানীয় বৌদ্ধধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।


সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ


কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত