সংবাদ

জামালপুরে অসহায়দের শেষ বিদায়ে পাশে ‘আল বিদায়’

প্রতিনিধি, জামালপুর
প্রতিনিধি, জামালপুর
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম

জামালপুরে অসহায়দের শেষ বিদায়ে পাশে ‘আল বিদায়’
জামালপুরের বকশীগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল বিদায় সেবা’। ছবি : সংবাদ

প্রিয়জনের মৃত্যুতে পরিবার যখন শোকের ভারে বিপর্যস্ত, তখন দাফন-কাফনের নানা আয়োজন অনেক অসচ্ছল মানুষের জন্য হয়ে ওঠে বাড়তি দুশ্চিন্তার কারণ। এমন কঠিন মুহূর্তে মানবিকতার হাত বাড়িয়ে দিচ্ছে জামালপুরের বকশীগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল বিদায় সেবা’। অর্থের বিনিময়ে নয়, স্রেফ দায়িত্ববোধ থেকে মৃত্যুর সংবাদ পেলেই ছুটে যান সংগঠনটির স্বেচ্ছাসেবীরা। দিন-রাত ২৪ ঘণ্টা সম্পূর্ণ বিনামূল্যে কাফনের কাপড় সরবরাহ, মরদেহ গোসল করানো, কবর খোঁড়া এবং দাফনসহ শেষ বিদায়ের সব কার্যক্রম সম্পন্ন করে থাকেন তারা।

২০২৪ সালে যাত্রা শুরু করা ‘আল বিদায় সেবা’ অল্প দিনেই বকশীগঞ্জের অসহায় ও হতদরিদ্র মানুষের ভরসার নাম হয়ে উঠেছে। সংগঠনের স্বেচ্ছাসেবীরা এ পর্যন্ত প্রায় ৩০০ মরদেহের দাফন-কাফন সম্পন্ন করেছেন।

সংগঠনটির নেতৃত্বে রয়েছেন আবু তালেব টক্কু। তার সঙ্গে রয়েছেন সাইফুল ইসলাম, নাসিরুল্লাহসহ ১২ জন স্বেচ্ছাসেবী। রাত বা দিন–যেসময়ই খবর আসুক না কেন, প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে পৌঁছে যান তারা। সম্প্রতি বকশীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মোখলেসুর রহমানের মৃত্যুর পর গভীর রাত থেকে ভোর পর্যন্ত সেবা দিয়ে শোকাহত পরিবারের পাশে ছিলেন তারা।

বকশীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মার্কাস মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ আলী বলেন, 'সংগঠনটি সম্পূর্ণ নিঃস্বার্থভাবে অত্যন্ত মানবিক ও সেবামূলক কাজ করে যাচ্ছে। মহান আল্লাহ তাদের এই সৎ কাজের উত্তম প্রতিদান দিন।'

সংগঠনটির স্বেচ্ছাসেবীরা জানান, বিপদের দিনে মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল উদ্দেশ্য। কোনো আর্থিক প্রত্যাশা ছাড়া ভবিষ্যতেও এই সেবা চালু রাখতে চান তারা। বিনামূল্যে সেবা পাওয়ার জন্য যোগাযোগ করা যাবে: ০১৯১৮-৫০১৪৬৬ ও ০১৯১১-৭৮৪৬৭০ নম্বরে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে অসহায়দের শেষ বিদায়ে পাশে ‘আল বিদায়’

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত