কক্সবাজারের টেকনাফে ৫৪ হাজার ইয়াবাসহ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবলকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রামু সেক্টরের অধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযান চালিয়ে তার ব্যবহৃত মোটরসাইকেল থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।
গ্রেপ্তার পুলিশ সদস্যের নাম মোহাম্মদ আলী ওরফে মুন্না সিকদার (২৭)। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদারপাড়া এলাকার মৃত নুরুল বশরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ১৬ এপিবিএনে কনস্টেবল হিসেবে দায়িত্বে ছিলেন।
বিজিবি জানায়, মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশির সময় একটি মোটরসাইকেল থামিয়ে চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। কনস্টেবল মুন্নার কথাবার্তায় সন্দেহ হলে একপর্যায়ে তিনি মোটরসাইকেলেই ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো মতে মোটরসাইকেল তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৭০টি পুঁটলি উদ্ধার করা হয়, যার মধ্যে মোট ৫৪ হাজার ইয়াবা বড়ি মেলে। বিজিবির দেওয়া তথ্যমতে, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।
অভিযানে মুন্না সিকদারের ব্যবহৃত আইফোন, নিবন্ধনবিহীন একটি মোটরসাইকেল এবং নগদ ৫০ হাজার ৯৯০ টাকা জব্দ করা হয়।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) জানিয়েছে, গ্রেপ্তার কনস্টেবল ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনি ব্যবস্থার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন