রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের মৃত মতিয়ার মিয়ার ছেলে মো. মনজুর মিয়া ওরফে মঞ্জু (৪০) এবং বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত হামিদ মোল্লার ছেলে মো. শরীফ মোল্লা (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী এলাকায় কালুখালী-হাবাসপুর বেড়িবাঁধের পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সচল পাইপগান ও দুটি তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল আলম বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন (মামলা নম্বর-৭, জিআর নম্বর-১৮১/২৬)।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত মনজুর মিয়ার বিরুদ্ধে দুটি হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ৬টি মামলা রয়েছে। অন্যদিকে শরীফ মোল্লার বিরুদ্ধে দস্যুতা ও পুলিশকে আক্রমণের অভিযোগে ৩টি মামলা বিচারাধীন।
আইনগত প্রক্রিয়া শেষে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন