সংবাদ

৭ ঘণ্টায় ১১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পিএম

৭ ঘণ্টায় ১১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২
ছবি : সংবাদ

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে ১ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাত পোনে ৯টা থেকে বুধবার ভোররাত সাড়ে ৩টা পর্যন্ত সদর উপজেলার হোগলাকান্দি আমতলা ও নয়াগাঁও বিল্লাপাড়া এলাকায় এসব অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সদর উপজেলার হোগলাকান্দি গ্রামের দেলোয়ার হোসেন দেলু (৪০) এবং নয়াগাঁও বিল্লাপাড়ায় ভাড়ায় বসবাসকারী রাজন মোল্লা (৩৮)।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম-এর নেতৃত্বে একটি দল সদর থানাধীন হোগলাকান্দি আমতলা এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন দেলুর কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে।

অপরদিকে এসআই (নিঃ) রাশেদ মুন্সির নেতৃত্বে আরেকটি দল নয়াগাঁও বিল্লাপাড়ায় অভিযান চালিয়ে রাজন মোল্লার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা জব্দ করে।

পৃথক এ দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ডিবি প্রধান। তিনি আরও জানান, মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান কঠোর থেকে কঠোরতর হবে।

আপনার মতামত লিখুন

সংবাদ

বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

৭ ঘণ্টায় ১১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুই অভিযানে ১ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার রাত পোনে ৯টা থেকে বুধবার ভোররাত সাড়ে ৩টা পর্যন্ত সদর উপজেলার হোগলাকান্দি আমতলা ও নয়াগাঁও বিল্লাপাড়া এলাকায় এসব অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সদর উপজেলার হোগলাকান্দি গ্রামের দেলোয়ার হোসেন দেলু (৪০) এবং নয়াগাঁও বিল্লাপাড়ায় ভাড়ায় বসবাসকারী রাজন মোল্লা (৩৮)।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইশতিয়াক আশফাক রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই (নিঃ) মোহাম্মদ কামরুল হাসান পিপিএম-এর নেতৃত্বে একটি দল সদর থানাধীন হোগলাকান্দি আমতলা এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার হোসেন দেলুর কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে।

অপরদিকে এসআই (নিঃ) রাশেদ মুন্সির নেতৃত্বে আরেকটি দল নয়াগাঁও বিল্লাপাড়ায় অভিযান চালিয়ে রাজন মোল্লার কাছ থেকে ৬০০ পিস ইয়াবা জব্দ করে।

পৃথক এ দুটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ডিবি প্রধান। তিনি আরও জানান, মুন্সীগঞ্জে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে অভিযান কঠোর থেকে কঠোরতর হবে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত