সংবাদ

ফেনীতে ৩৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩

প্রতিনিধি, ফেনী
প্রতিনিধি, ফেনী
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

ফেনীতে ৩৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩
ছবি : সংবাদ

ফেনীর ছাগলনাইয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা মূল্যের চোরাই ভারতীয় শাড়ি-কাপড় ও একটি মিনি পিকআপসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের ঈদগাহ সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, সীমান্তপথে অবৈধ মালামাল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযানে নামেন। ভোররাতে লাঙ্গলমোড়া এলাকায় চট্টগ্রামগামী একটি মিনি পিকআপকে থামার সংকেত দিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটিতে থাকা ৩৫টি গাইটে রাখা ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, সীমান্ত সংলগ্ন ফেনী নদী পার করে নৌকায় করে এসব পোশাক বাংলাদেশে আনা হয়। পরবর্তীতে তা পিকআপে তুলে চট্টগ্রাম বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উদ্ধারকৃত ভারতীয় শাড়ি-কাপড় এবং পাচারে ব্যবহৃত মিনি পিকআপটি জব্দ করা হয়েছে। আটক চোরাকারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

আপনার মতামত লিখুন

সংবাদ

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

ফেনীতে ৩৫ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ফেনীর ছাগলনাইয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ লাখ টাকা মূল্যের চোরাই ভারতীয় শাড়ি-কাপড় ও একটি মিনি পিকআপসহ তিন চোরাকারবারিকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ঘোপাল ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের ঈদগাহ সংলগ্ন সড়ক থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্র জানায়, সীমান্তপথে অবৈধ মালামাল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযানে নামেন। ভোররাতে লাঙ্গলমোড়া এলাকায় চট্টগ্রামগামী একটি মিনি পিকআপকে থামার সংকেত দিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটিতে থাকা ৩৫টি গাইটে রাখা ভারতীয় শাড়ি ও থ্রি-পিস উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, সীমান্ত সংলগ্ন ফেনী নদী পার করে নৌকায় করে এসব পোশাক বাংলাদেশে আনা হয়। পরবর্তীতে তা পিকআপে তুলে চট্টগ্রাম বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘উদ্ধারকৃত ভারতীয় শাড়ি-কাপড় এবং পাচারে ব্যবহৃত মিনি পিকআপটি জব্দ করা হয়েছে। আটক চোরাকারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত