সংবাদ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে চুক্তিভিত্তিক চাকরি, আবেদন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে চুক্তিভিত্তিক চাকরি, আবেদন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের রিটেইল বিজনেস বিভাগে চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এ জন্য ‘ডাইরেক্ট সেলস অফিসার’ ক্যাটাগরিতে একাধিক পদে জনবল নেওয়ার উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।

এ নিয়োগের আওতায় ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (TARO), অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (ARO), সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (SARO) এবং টিম লিডার (TM) পদে কর্মকর্তা নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (TARO) পদে নতুন স্নাতকরাও আবেদন করার সুযোগ পাবেন। অর্থা ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্যও এ নিয়োগে সুযোগ রয়েছে।

তবে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার ও টিম লিডার পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীর ইসলামি ব্যাংকিং ও সেলস সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন। পাশাপাশি ভালো যোগাযোগ দক্ষতা, কম্পিউটার ব্যবহারে পারদর্শিতা এবং গ্রাহকসেবার প্রতি ইতিবাচক মনোভাব থাকতে হবে।

নতুন গ্রাহক তৈরি এবং প্রাতিষ্ঠানিক ক্লায়েন্টদের সঙ্গে কার্যকর ও দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখার সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হবে।

চাকরির ধরন ও কর্মস্থল

পদের নাম: ডাইরেক্ট সেলস অফিসার (TARO/ARO/SARO/TM)

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সম্মান অথবা স্নাতকোত্তর

আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর

আবেদনের শেষ সময়

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। বিশেষ করে ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য TARO পদে আবেদনের সুযোগ থাকায় অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী প্রার্থীরা আবেদন বিবেচনা করতে পারেন।

আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে চুক্তিভিত্তিক চাকরি, আবেদন ২৫ সেপ্টেম্বর পর্যন্ত

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের রিটেইল বিজনেস বিভাগে চুক্তিভিত্তিক কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এ জন্য ‘ডাইরেক্ট সেলস অফিসার’ ক্যাটাগরিতে একাধিক পদে জনবল নেওয়ার উদ্যোগ নিয়েছে ব্যাংকটি।

এ নিয়োগের আওতায় ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (TARO), অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (ARO), সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (SARO) এবং টিম লিডার (TM) পদে কর্মকর্তা নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীর যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সম্মান অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা

ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (TARO) পদে নতুন স্নাতকরাও আবেদন করার সুযোগ পাবেন। অর্থা ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্যও এ নিয়োগে সুযোগ রয়েছে।

তবে অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার ও টিম লিডার পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রার্থীর ইসলামি ব্যাংকিং ও সেলস সম্পর্কে প্রাথমিক ধারণা থাকা প্রয়োজন। পাশাপাশি ভালো যোগাযোগ দক্ষতা, কম্পিউটার ব্যবহারে পারদর্শিতা এবং গ্রাহকসেবার প্রতি ইতিবাচক মনোভাব থাকতে হবে।

নতুন গ্রাহক তৈরি এবং প্রাতিষ্ঠানিক ক্লায়েন্টদের সঙ্গে কার্যকর ও দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখার সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হবে।

চাকরির ধরন ও কর্মস্থল

পদের নাম: ডাইরেক্ট সেলস অফিসার (TARO/ARO/SARO/TM)

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/সম্মান অথবা স্নাতকোত্তর

আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর

আবেদনের শেষ সময়

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। বিশেষ করে ফ্রেশ গ্র্যাজুয়েটদের জন্য TARO পদে আবেদনের সুযোগ থাকায় অভিজ্ঞতা না থাকলেও আগ্রহী প্রার্থীরা আবেদন বিবেচনা করতে পারেন।

আবেদনের শেষ তারিখ: ২৫ সেপ্টেম্বর।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত