সংবাদ

জ্বালানি সংকট সমাধানে সরকারের ১০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম

জ্বালানি সংকট সমাধানে সরকারের ১০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান

জ্বালানি খাতে বিদেশনির্ভরতা কমিয়ে স্বনির্ভরতা অর্জনে ২০২৮ সাল শুরুর আগেই তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি ধাপে ধাপে দেশে মোট পাঁচটি এফএসআরইউ চালুর দীর্ঘমেয়াদি পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ব্যবসায়ী সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও পিএমওর মুখপাত্র মাহদী আমিন এসব তথ্য তুলে ধরেন।

সভায় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী একটি বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। যেখানে স্বল্প (২ বছর), মধ্য (৫ বছর) ও দীর্ঘমেয়াদি (১০ বছর) পরিকল্পনার রূপরেখা তুলে ধরা হয়।

মাহদী আমিন জানান, দুটি এফএসআরইউ থাকার কারণে একসময় বাড়তি ঝুঁকি তৈরি হয়েছিল এবং একটি দীর্ঘসময় অকেজো ছিল। বর্তমান সরকার শুধু সেটির সংস্কারই করছে না, বরং সক্ষমতা বাড়াতে প্রাথমিক ধাপে তিনটি এবং পরবর্তীতে আরও দুটি; মোট পাঁচটি এফএসআরইউ স্থাপনের কাজ শুরু করেছে। মধ্যমেয়াদে প্রায় ১৫০টি নতুন গ্যাস কূপ খননের প্রক্রিয়া চলমান রয়েছে এবং এটি শেষ হলে আরও ১৫০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ল্যান্ডবেসড এলএনজি টার্মিনাল নির্মাণ ও পাইপলাইন সম্প্রসারণে বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিদ্যুৎ খাত নিয়ে উপদেষ্টা জানান, তেল, গ্যাস ও কয়লার সমন্বয়ে একটি স্বনির্ভর উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি সোলার এনার্জিকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া হচ্ছে। ২১টি বিজনেস অ্যাসোসিয়েশন, এপেক্স বডির শীর্ষ নেতা এবং গণমাধ্যম ব্যক্তিত্বদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় ব্যবসায়ীদের অবদানের কথা স্মরণ করা হয়।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, পাবলিক সেক্টর পলিসি সাপোর্ট দেবে আর প্রাইভেট সেক্টর সেগুলোর এক্সিকিউশন করবে; এভাবেই কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নেওয়া হবে।

জ্বালানি খাতে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা একদিন বা এক মাসে সমাধানযোগ্য নয় স্বীকার করে মাহদী আমিন জানান, সরকারের সর্বোচ্চ দায়বদ্ধতা ও আন্তরিকতা রয়েছে।

ব্যবসায়ীদের প্রতিটি সমস্যাকে নতুন সম্ভাবনার সিঁড়ি হিসেবে ধরে নিয়ে আগামী দিনগুলোতে এ ধরনের ধারাবাহিক মতবিনিময় অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকট সমাধানে সরকারের ১০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত