সংবাদ

এসএমই ফাউন্ডেশনে চাকরি, বেতন ৩ লাখ ৪৪ হাজার

সংবাদ ডিজিটাল ডেস্ক
সংবাদ ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পিএম

এসএমই ফাউন্ডেশনে চাকরি, বেতন ৩ লাখ ৪৪ হাজার

শিল্প মন্ত্রণালয়ের অধীন উদ্যোক্তা উন্নয়ন সংস্থা এসএমই ফাউন্ডেশনে ব্যবস্থাপনা পরিচালক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে একজনকে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টার মধ্যে আবেদন করতে হবে।

পদ ও যোগ্যতা

পদের নাম: ব্যবস্থাপনা পরিচালক
পদসংখ্যা: ১

এ পদে আবেদন করতে হলে প্রার্থীর শিক্ষাজীবনের সব পর্যায়ে অন্তত দুটি প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। একই সঙ্গে সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে। প্রার্থীকে মাস্টার্স বা সমমানের ডিগ্রিধারী হতে হবে।

এ ছাড়া প্রাইভেট সেক্টর ও বেসরকারি খাতে কাজের অভিজ্ঞতাসহ প্রথম শ্রেণির নির্বাহী হিসেবে অন্তত ২০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স ও বেতন

২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স হতে হবে ৫০ থেকে ৬০ বছরের মধ্যে।

নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের মাসিক বেতন ৩ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা। এর পাশাপাশি ফাউন্ডেশনের বিধি অনুযায়ী সার্বক্ষণিক গাড়িসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

চুক্তির মেয়াদ

প্রাথমিকভাবে ব্যবস্থাপনা পরিচালক পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। তবে নিয়োগের ছয় মাস পূর্ণ হওয়ার পর ওই সময়ের কর্মকাণ্ড মূল্যায়ন করা হবে। মূল্যায়নের ভিত্তিতে অবশিষ্ট মেয়াদের নিয়োগ চূড়ান্ত অনুমোদন করা হবে।

পরবর্তী সময়ে পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র চেয়ারপারসন, এসএমই ফাউন্ডেশন, পর্যটন ভবন (লেভেল ৬ ও ৭), ই-৫ সি/১, আগারগাঁও, ঢাকা-১২০৭ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদন ডাকযোগে অথবা সরাসরি জমা দেওয়া যাবে।

আবেদন ফি ও শেষ সময়

আবেদনপত্রের সঙ্গে ১ হাজার টাকা আবেদন ফি জমা দিতে হবে।

পদ: ব্যবস্থাপনা পরিচালক

পদসংখ্যা: ১

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বয়স: ৫০–৬০ বছর

বেতন: ৩,৪৪,৯০০ টাকা

আবেদন ফি: ১,০০০ টাকা

আবেদনের শেষ তারিখ: ২৭ সেপ্টেম্বর (বিকেল ৪টা)

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, শর্ত ও বিজ্ঞপ্তি দেখতে এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট ভিজিট করুন।

আপনার মতামত লিখুন

সংবাদ

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

এসএমই ফাউন্ডেশনে চাকরি, বেতন ৩ লাখ ৪৪ হাজার

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত