সংবাদ

সিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত

সংবাদ ডিজিটাল রিপোর্ট
সংবাদ ডিজিটাল রিপোর্ট
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

সিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত

সিটি ব্যাংক পিএলসিতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স ক্লায়েন্ট কভারেজ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স ক্লায়েন্ট কভারেজ (এফআইসিসি) টিমের জন্য এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

যোগ্যতা ও অভিজ্ঞতা

স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে। ব্যাংকিং খাতে ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়স হতে হবে ২৬ থেকে ৩৫ বছর

ব্যাংকিং ও ট্রেড ফাইন্যান্স বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা, বিশেষ করে ব্যবসায়িক যোগাযোগে দক্ষতা থাকতে হবে। ফলোআপ, সমন্বয় ও সম্পর্ক ব্যবস্থাপনায় পারদর্শিতার পাশাপাশি এমএস অফিসের এক্সেল, ওয়ার্ড ও পাওয়ার পয়েন্টে কাজের দক্ষতা প্রয়োজন।

দায়িত্ব কী

নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে পেশাদার সম্পর্ক বজায় রেখে ট্রেড ফাইন্যান্স-সংক্রান্ত কার্যক্রমে এফআইসিসি টিমকে সহযোগিতা করতে হবে।

এ ছাড়া এলসি ইস্যুকারী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সিটি ব্যাংকের হংকংভিত্তিক সাবসিডিয়ারি সিটি এইচকে-এর মাধ্যমে এলসি রুটিং, বিলের ব্যাংক অ্যাকসেপ্টেন্স, মেয়াদ শেষে বিল নিষ্পত্তি এবং ট্রেড ডকুমেন্ট সংগ্রহ ও সরবরাহের কাজ সমন্বয় করতে হবে।

সুইফট-সংক্রান্ত বিষয় তদারকি, বকেয়া বিল পর্যালোচনা এবং এফআইসিসি টিম ও সিটি এইচকেতে নিয়মিত প্রতিবেদন পাঠানোও দায়িত্বের অংশ। একই সঙ্গে গ্রাহক ও ব্যাংকের তথ্যের গোপনীয়তা নিশ্চিত করতে হবে।

চাকরির তথ্য

প্রতিষ্ঠান: সিটি ব্যাংক পিএলসি
পদ: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স ক্লায়েন্ট কভারেজ
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য এই লিংকে প্রবেশ করুন

আপনার মতামত লিখুন

সংবাদ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সিটি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, সংবাদ ডিজিটাল
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত