প্রাণ গ্রুপের সেলস অটোমেশন বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার—সেলস অটোমেশন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। ফুলটাইম এ পদে বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা ও বয়স
মার্কেটিং, ফাইন্যান্স অ্যান্ড
ব্যাংকিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে
এমবিএ ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে (সিএসই)
বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
প্রার্থীর বয়স হতে হবে ২৩ থেকে
৩০ বছর
সেলস অটোমেশন টুলস যেমন সেলসফোর্স,
পাওয়ার বিআই ও এক্সেল সম্পর্কে মৌলিক ধারণা থাকা প্রয়োজন। পাশাপাশি
বিশ্লেষণী ও সমস্যা সমাধানের দক্ষতা, ভালো যোগাযোগ সক্ষমতা এবং নতুন বিষয় দ্রুত শেখার
মানসিকতা থাকতে হবে। যোগ্য নারী প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করেছে
প্রতিষ্ঠানটি।
দায়িত্ব
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে সেলস
অটোমেশন টুলস SPRO পরিচালনায় সহায়তা করতে হবে। সেলস
টিমের কার্যক্রম ট্র্যাক করা ও পারফরম্যান্স মূল্যায়নে সহযোগিতা, বিক্রয়সংক্রান্ত তথ্য
বিশ্লেষণ করে বিভিন্ন প্রবণতা ও সম্ভাবনা চিহ্নিত করা এবং সেলস, মার্কেটিং ও আইটি বিভাগের
সঙ্গে সমন্বয় করে কাজ সহজ করাও দায়িত্বের মধ্যে থাকবে।
এ ছাড়া নিয়মিত রিপোর্ট ও ড্যাশবোর্ড
তৈরি, সিস্টেমে তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা এবং সেলস কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ
ও কারিগরি সহায়তা দিতে হবে।
সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তরা যাতায়াত ভাতা,
প্রভিডেন্ট ফান্ড, বিমাসুবিধা ও প্রফিট শেয়ার পাবেন। পাশাপাশি আংশিক ভর্তুকিতে দুপুরের
খাবার, বার্ষিক বেতন পর্যালোচনা, দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
দেওয়া হবে।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন
করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য এই লিংকে
প্রবেশ করুন।

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন