সংবাদ

ইরানে হামলা বন্ধ হলেও লেবাননে অভিযান চালাবে ইসরায়েল

প্রকাশ: ৮ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পিএম

ইরানে হামলা বন্ধ হলেও লেবাননে অভিযান চালাবে ইসরায়েল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি মেনে ইরানি ভূখণ্ডে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে দেশটি স্পষ্ট করে জানিয়েছে, ইরানে হামলা বন্ধ হলেও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। আজ বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই অবস্থান নিশ্চিত করেছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা মেনে ইরানে সামরিক কার্যক্রম স্থগিত রাখলেও লেবাননে স্থল ও আকাশ অভিযান জারি রেখেছে ইসরায়েল। আইডিএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, “রাজনৈতিক নির্দেশনার প্রেক্ষিতে ইরানি অভিযানে যুদ্ধবিরতি পালন করা হচ্ছে এবং যেকোনো ধরনের লঙ্ঘন মোকাবিলায় সেনাবাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে।” তবে একই সাথে তারা জানায়, হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননের লড়াই ও স্থল অভিযান চলমান থাকবে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছিলেন যে, এই যুদ্ধবিরতি লেবাননসহ সব জায়গায় কার্যকর হবে। কিন্তু ইসরায়েল সেই দাবি নাকচ করে দিয়ে নিজেদের সামরিক অবস্থান পরিষ্কার করল।

ইসরায়েলি সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতির যেকোনো ধরনের লঙ্ঘনের ঘটনায় আত্মরক্ষামূলক জবাব দিতে তারা ‘পুরোপুরি প্রস্তুত’ রয়েছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে আজ সকালেও ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

ইরানে হামলা বন্ধ হলেও লেবাননে অভিযান চালাবে ইসরায়েল

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি মেনে ইরানি ভূখণ্ডে হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। তবে দেশটি স্পষ্ট করে জানিয়েছে, ইরানে হামলা বন্ধ হলেও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে। আজ বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই অবস্থান নিশ্চিত করেছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক নেতৃত্বের নির্দেশনা মেনে ইরানে সামরিক কার্যক্রম স্থগিত রাখলেও লেবাননে স্থল ও আকাশ অভিযান জারি রেখেছে ইসরায়েল। আইডিএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, “রাজনৈতিক নির্দেশনার প্রেক্ষিতে ইরানি অভিযানে যুদ্ধবিরতি পালন করা হচ্ছে এবং যেকোনো ধরনের লঙ্ঘন মোকাবিলায় সেনাবাহিনী উচ্চ সতর্কতায় রয়েছে।” তবে একই সাথে তারা জানায়, হিজবুল্লাহর বিরুদ্ধে লেবাননের লড়াই ও স্থল অভিযান চলমান থাকবে।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছিলেন যে, এই যুদ্ধবিরতি লেবাননসহ সব জায়গায় কার্যকর হবে। কিন্তু ইসরায়েল সেই দাবি নাকচ করে দিয়ে নিজেদের সামরিক অবস্থান পরিষ্কার করল।

ইসরায়েলি সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতির যেকোনো ধরনের লঙ্ঘনের ঘটনায় আত্মরক্ষামূলক জবাব দিতে তারা ‘পুরোপুরি প্রস্তুত’ রয়েছে। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে আজ সকালেও ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে।

সংবাদ

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত