সংবাদ

কে পাবেন মন্ত্রিত্ব? মোদির অনুমোদনের অপেক্ষা

দীপক চৌধুরী, কলকাতা
দীপক চৌধুরী, কলকাতা
প্রকাশ: ২২ মে ২০২৬, ০৯:৩৯ পিএম

কে পাবেন মন্ত্রিত্ব? মোদির অনুমোদনের অপেক্ষা
কে পাবেন মন্ত্রিত্ব? চূড়ান্ত তালিকা তৈরি, শুধু মোদীর অনুমোদনের অপেক্ষা

বাংলার রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত- পূর্ণাঙ্গ মন্ত্রীসভা গঠন ঘিরে দিল্লিতে এখন চূড়ান্ত ব্যস্ততা। সূত্রের খবর, সবকিছু প্রায় চূড়ান্ত। এখন শুধু অপেক্ষা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শেষ সম্মতির। তার সবুজ সংকেত মিললেই বাংলার প্রথম বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রীসভার নাম ঘোষণা হতে পারে-যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

বাংলায় সরকার গঠনের পর থেকেই পূর্ণাঙ্গ মন্ত্রীসভা নিয়ে বিজেপির অন্দরমহলে আলোচনা চলছিল। এবার সেই আলোচনা সরাসরি দিল্লির শীর্ষ নেতৃত্বের পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার বিকেলে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচাৰ্য কেন্দ্রীয় মন্ত্রী ভূপেনদের যাদব-এর সঙ্গে বৈঠক করেন। অন্যদিকে, বৃহস্পতিবার রাতেই দিল্লি পৌঁছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাক্ষাৎ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। শুক্রবার সকালে তিনি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ-এর সঙ্গেও বৈঠক করেন।

সূত্রের দাবি, এই বৈঠকগুলিতে বাংলার মন্ত্রীসভা সম্প্রসারণের সম্ভাব্য রূপরেখা, দপ্তর বণ্টন এবং আঞ্চলিক প্রতিনিধিত্ব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনই প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না রাজ্য বা কেন্দ্র- দুই পক্ষের কোনও নেতাই। রাজনৈতিক মহলের মতে, চূড়ান্ত অনুমোদনের আগে অযথা বিতর্ক বা জল্পনা এড়াতেই এই নীরবতা বজায় রাখা হচ্ছে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্য সংগঠনের মতামতকে যথেষ্ট গুরুত্ব দিয়ে এগোতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। সেই কারণেই রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। পাশাপাশি বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা সুনীল বনশলের সঙ্গেও গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। বিজেপির শীর্ষ নেতৃত্বের লক্ষ্য—সরকার ও সংগঠনের মধ্যে কোনও ফাঁক না রাখা।

মন্ত্রীসভা গঠনের ক্ষেত্রে তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে- সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং আঞ্চলিক ভারসাম্য। কোন জেলার কতজন প্রতিনিধি মন্ত্রীসভায় থাকবেন, কারা প্রশাসনিক দায়িত্ব দক্ষভাবে সামলাতে পারবেন এবং কোন মুখ রাজনৈতিকভাবে লাভজনক হতে পারে—এই সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

প্রশাসনিক দৃষ্টিকোণ থেকেও দপ্তর বণ্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে বিজেপি। কোন দপ্তরে কাকে দায়িত্ব দিলে সরকারের কাজের গতি বাড়বে এবং একইসঙ্গে স্পষ্ট রাজনৈতিক বার্তা দেওয়া যাবে- তা নিয়েও বিস্তারিত আলোচনা চলছে। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র মতামতকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেই সূত্রের দাবি।

ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ-এর সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে ফেলেছেন। সামনে দলের সর্বভারতীয় নেতৃত্ব এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত তালিকা প্রকাশ পেতে পারে বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলার মন্ত্রীসভা সম্প্রসারণ শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি রাজ্যে বিজেপির আগামী দিনের রাজনৈতিক কৌশলেরও প্রতিফলন। নতুন মন্ত্রীসভায় কারা জায়গা পান, তা থেকেই স্পষ্ট হয়ে যাবে বিজেপি কোন সামাজিক সমীকরণ, কোন অঞ্চল এবং কোন রাজনৈতিক বার্তাকে সামনে রেখে এগোতে চাইছে।

বিশেষজ্ঞদের মতে, বাংলায় প্রথম বিজেপি সরকারের এই মন্ত্রীসভা শুধু প্রশাসনের কাঠামোই নির্ধারণ করবে না, বরং দলের ভবিষ্যৎ সংগঠন এবং রাজনৈতিক শক্তিবৃদ্ধির দিকও অনেকটাই নির্ভর করবে এই সিদ্ধান্তের ওপর। তাই অত্যন্ত হিসাব-কষেই এগোচ্ছে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব।

আপনার মতামত লিখুন

সংবাদ

শনিবার, ২৩ মে ২০২৬

কে পাবেন মন্ত্রিত্ব? মোদির অনুমোদনের অপেক্ষা

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
আলতামাশ কবির

নির্বাহী সম্পাদক
শাহরিয়ার করিম

প্রধান, ডিজিটাল সংস্করণ
রাশেদ আহমেদ

কপিরাইট © ২০২৬ | সংবাদ | সর্বস্বত্ব সংরক্ষিত